বিজেপি নেতাদের শোধরানো আমাদের দরকার নেই। আমাদের দরকার ওদের দ্বিচারিতা জনসমক্ষে তুলে ধরা। না, কোনও ফেক নিউজ ছড়িয়ে নয়। কিছু হলেই ওদের মুখে গুজরাট মডেল! তা গুজরাটের ছবিই ওদের দেখাই। গুজরাটে করোনা আক্রান্তের সংখ্যা দেড় হাজারের কাছাকাছি। মৃতের সংখ্যাও বাংলার থেকে অনেক বেশি। বাংলায় কোথাও ভিড় বা জমায়েত কাম্য নয়। তবু কোনও ছবি দেখে কিংবা ভিনরাজ্যের বা ভিনদেশের ছবিকে বাংলার বলে চালিয়ে রে-রে করে বিজেপির বাবুরা সরকার, পুলিশ-প্রশাসনের গুষ্ঠি উদ্ধার করেন টুইটার আর ফেসবুকে।

তা দিলু বা বাবুলবাবু কি গুজরাটের বাজারের ছবি দেখেছেন? এটা গুজরাটের মোরবির এক সব্জি বাজারের ছবি। ১৮ এপ্রিলের। সোশ্যাল ডিসট্যান্সিং শিকেয়। কিন্তু আমরা জানি, এর বিরুদ্ধে বলার মুরদ আপনাদের কারও নেই। তাই আপনারা আঙুল চুষতে থাকুন, আমরা মানুষকে দেখাই আপনাদের দ্বিচারিতা!
