| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

বেঁচে থাকুক ইতিহাস

Reporter
পেজ ফোর, বিশেষ প্রতিনিধি / ৭২৬ জন পড়েছেন
আপডেট রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

তুচ্ছ জিনিস নিয়ে আমরা মাতামাতি করি, কিন্তু বহু গুরুত্বপূর্ণ জিনিস যেগুলির উপযুক্ত সংরক্ষণ, প্রচার, প্রসার জরুরি ছিল তা আমাদের মনোযোগ পায়না। আচার্য প্রফুল্ল চন্দ্র রোড এবং সুকিয়া স্ট্রিটের মোড়ে শতবর্ষেরও বেশি প্রাচীন রামমোহন লাইব্রেরি অ্যান্ড ফ্রি রিডিং রুমের ভবনটির দিকে তাকালে এই সত্যটা নতুন করে মনে পড়ে। জগদীশ চন্দ্র বসু, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, রবীন্দ্রনাথ ঠাকুরের পদধূলি ধন্য এই বাড়িটি বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী। নোবেল পাওয়ার পর এই লাইব্রেরিতেই কলকাতায় প্রথম সংবর্ধনা দেওয়া হয়েছিল কবিকে। ওপরের নামজাদা ব্যক্তিত্বরা ছাড়াও এই লাইব্রেরিতে নিয়মিত আসতেন ভগিনী নিবেদিতা, ব্রজেন্দ্রনাথ শীল, দ্বিজেন্দ্রলাল রায়, রাজশেখর বসু, লর্ড এস পি সিনহা (যার নামে লর্ড সিনহা রোড) প্রমথনাথ বন্দ্যোপাধ্যায়, চারুচন্দ্র ভট্টাচার্য’র মত বিদ্বৎজনেরা।

গোটা জায়গাটাতেই যেন একটা গায়ে কাঁটা দেওয়ার মত ব্যাপার! এ ফুটে উপেন্দ্রকিশোর-সুকুমার-সত্যজিৎ রায়ের স্মৃতি বিজড়িত রায় বাড়ি, ও ফুটে জগদীশ চন্দ্র বসু ও অবলা বসুদের বাড়ি। অথচ এমন একটা জায়গায় থাকা লাইব্রেরি ভবনটি আজ সংস্কারের অভাবে মলিন! কলকাতায় ভাল হলের এখন বড়ই অভাব। কিন্তু লাইব্রেরি হলটি প্রায়শই বন্ধ থাকে। তবে একটু উদ্যোগ নিলেই তা চালু করা যায়। ৭০ এর দশকের শেষদিকেও অজিতেশ বন্দ্যোপাধ্যায় সহ বহু নাট্য ব্যক্তিত্ব রামমোহন লাইব্রেরি হলে নিয়মিত অভিনয় করেছেন।

এটা ঘটনা যে দীর্ঘ সময়কালে লাইব্রেরি ভবন সংস্কার ও মেরামতির জন্য কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বাড়ি ও হলটির আরও আধুনিকীকরণ এবং সংস্কারের দরকার। উত্তর কলকাতার অধিকাংশ হল ও প্রেক্ষাগৃহ এখন বন্ধ। এই সময়ে হলটি সংস্কার করে নিয়মিত অনুষ্ঠান করার ব্যবস্থা করা গেলে সেই অভাব অনেকটাই  মিটবে। বিশেষ করে শিয়ালদহ স্টেশন কাছাকাছি হওয়ার ফলে এখানে যাতায়াতও অনেক সহজ। সংস্কার ও আধুনিকীকরণের জন্য রাজ্য সরকারের হেরিটেজ কমিশনের গাইড লাইন অনুযায়ী একটা প্রস্তুতি ইতিমধ্যেই নেওয়া হয়েছে। উপযুক্ত আর্থিক সহায়তা পেলে একাজ এগোতে পারে।

লাইব্রেরিতে পুরনো আমলের বহু বই, দুষ্প্রাপ্য দলিল-দস্তাবেজ এবং মনিষীদের স্মৃতি বিজড়িত সামগ্রী রয়েছে। অনেকে সেসব দেখতে চান। কিন্তু লোকের অভাব থাকায় দেখানো যায়না। সরকার লাইব্রেরিকে সহায়তা করেছেন। তবুও এমন একটি প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখতে হলে সরকারি সহায়তাও যথেষ্ট নয়। তাই আগ্রহী মানুষদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন গ্রন্থাগারের পরিচালকরা। ইতিহাস তো শুধু পাঠ নয় বরং তার সঙ্গে একটা সক্রিয় প্রচেষ্টাও জড়িয়ে থাকে। রাজা রামমোহন রায়ের ২৫০তম জন্ম শতবর্ষে তাঁর নামাঙ্কিত প্রতিষ্ঠানটিকে বাঁচিয়ে রাখার কাজে সহায়তা করে আমরা ইতিহাসকে বাঁচিয়ে রাখতে পারি।

আপনার মতামত লিখুন :

2 responses to “বেঁচে থাকুক ইতিহাস”

  1. Sudakshina Kundu says:

    নিশ্চয় ই এই প্রতিষ্ঠানের সংষ্কার ও সংরক্ষণ প্রয়োজন। যদি রামমোহন অনুরাগী জনসাধারণকে নিয়ে এই প্রচেষ্টা চালানো হয় তবে আমরা এতে যোগ দিতে পারি। আমি এই সংবাদটি রামমোহন অনুরাগীদের জানাচ্ছি।

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev