আগামী ৩১ মার্চ পর্যন্ত ভক্তদের প্রবেশে রাশ টানা হল আসানসোলের মা কল্যাণেশ্বরী মন্দিরে। প্রতিদিন হাজার হাজার পূন্যার্থী মাকে দর্শন করার জন্য মন্দিরে ভিড় করেন। কিন্তু এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে যার জন্য মাতৃ মন্দির বন্ধ রাখা হচ্ছে। মন্দিরের সেবায়েত দিলীপ দেওঘরিয়া জানান, প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তবে মায়ের নিত্য পূজো যেমনটা হয়ে থাকে তেমনই চলবে। সালানপুরের বিডিও তপন সরকার জানান, মন্দির কমিটি আমাদের আবেদনে সাড়া দিয়েছেন এতে আমরা খুশি। কেবল মন্দির নয় মাইথন জলাধারের আশেপাশের হোটেলগুলিও প্রায় ফাঁকা। একের পর এক বুকিং বাতিল হওয়ায় মাথায় হাত হোটেল অ্যাসোসিয়েশনের সদস্যদের।
