অনন্যা চক্রবর্তী
মমতা মানে সামনে থেকে নেতৃত্ব। মমতা মানে এক বিশাল বটবৃক্ষের নিশ্চিন্ত ছায়া। মমতা মানে যুদ্ধে বিজয়ী হবার ভরসা । মমতা মানে অনুপ্রেরণা। অবাক হয়ে যাই ওনার কর্মক্ষমতা ও দূরদৃষ্টি দেখে। একা হাতে বাংলার হাল ধরেছেন আমাদের নেত্রী, করোনার সামনে লোহার দেওয়াল হয়ে দাঁডিয়ে আছেন বাংলাকে ও বাংলাবাসীকে রক্ষা করার জন্য। কোনও গিমিক নয়, কোনও মানুষ ভোলান ভাঁওতাবাজি নয়। দিনের পর দিন সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আমাদের দিদি। একের পর এক কঠিন সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন বাংলার মানুষের মঙ্গলের কথা মাথায় রেখে। একটাই কথা বলতে ইচ্ছে করে, মা তুঝে সালাম।