| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

উপ-নির্বাচনে জিতে দেশের সর্বকনিষ্ঠ বিধায়ক হওয়ার নজির গড়লেন মধুপর্ণা : সুমিত ভট্টাচার্য

Reporter
সুমিত ভট্টাচার্য্য / ৫২২ জন পড়েছেন
আপডেট রবিবার, ১৪ জুলাই, ২০২৪

লোকসভা নির্বাচনে ৪০০ পারের স্লোগান দিয়ে লড়াইতে নেমেছিলেন মোদি-শাহ। তবে একক সংখ্যাগরিষ্ঠতাও জোটেনি বিজেপির। লোকসভা নির্বাচনের পরে বিধানসভা উপনির্বাচনেও কার্যত ফেল করল বিজেপি। কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার গঠনের পর দেশ জুড়ে ১৩টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। শনিবার নির্বাচনী ফলাফলে দেখা যায়, দেশে উপনির্বাচনে ‘ইন্ডিয়া জোট’ জয় পেল ১০টি আসনে অন্যদিকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেল মাত্র ২টি আসন এবং বিহারের একটি আসনে জিতেছেন নির্দল প্রার্থী। ফলতঃ এবারেও ফলাফলের নিরিখে প্রত্যাশিত ফলাফল হল না বিজেপির।

অন্যদিকে বাংলায় চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে চারটি আসনেই জয় ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং উত্তর কলকাতার মানিকতলা বিধানসভা আসনের উপ-নির্বাচনে ভোটের ফলাফলের নিরিখে এই চার আসনে অনায়াসেই জয়ী হল তৃণমূল। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের নিরিখে এই আসনগুলির মধ্যে ৩-১ ব্যবধানে এগিয়ে ছিল বিজেপি। ফলতঃ এই উপনির্বাচন রাজ্যের শাসক দলের কাছে ছিল প্রেস্টিজ ফাইট যদিও এদিনের ফলাফল শেষে বাংলায় উড়েছে সবুজ আবির। এদিকে পশ্চিমবঙ্গ ছাড়াও আরও একাধিক রাজ্যের বিধানসভা আসনে উপনির্বাচনের ফল প্রকাশিত হয়। সেখানেও বিজেপির শোচনীয় অবস্থা।

শনিবার ভোট গণনা এগোতেই সুপ্তি পাণ্ডের ‘জয়’ ঘোষণা করে দিলেন কুণাল ঘোষ! সোশ্যাল মিডিয়ায় কুণাল এই নিয়ে লিখলেন, ‘মানিকতলা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সুপ্তি পান্ডেকে রেকর্ড জয়ের দিকে নিয়ে যাওয়ার জন্য মানুষকে অভিনন্দন। দলের প্রচার ও কর্মপদ্ধতিতে সাড়া দিয়েছেন মানুষ। কর্মী, সমর্থকদের পরিশ্রম সার্থক। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। সাধনদাকে শ্রদ্ধাঞ্জলি।’ যদিও উত্তর কলকাতার মানিকতলায় ৬২ হাজার ৩১২ ভোটে জয়ী হন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা প্রাক্তন মন্ত্রী, বিধায়ক সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। প্রসঙ্গত উল্লেখ্য ২০২১ সালে বিধানসভা নির্বাচনে মানিকতলা বিধানসভায় প্রায় ২০ হাজার ভোটে জয়ী হয়েছিলেন সাধন পাণ্ডে। এবারের উপর্নির্বাচনে আগের ব্যবধান ছাপিয়ে রেকর্ড ভোটে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পাণ্ডে।

অন্যদিকে ৩৭ হাজার ভোটে জয়ী হলেন রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণি অধিকারী। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারীর জয়ের ব্যবধান ৩৭,০০৬। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির মনোজ কুমার বিশ্বাস।

এবার বাগদা বিধানসভা আসনটিও বিজেপির থেকে ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। ২৫ বছর বয়সি মধুপর্ণা প্রায় ৩৪ হাজার ভোটে জিতেছেন এই আসনে। এই আবহে প্রায় একযুগ পরে বাগদায় তৃণমূল জিতল। উপ-নির্বাচনে জিতে দেশের সর্বকনিষ্ঠ বিধায়ক হওয়ার নজির গড়লেন মধুপর্ণা। অন্যদিকে এই প্রথম কৃষ্ণ কল্যাণীর হাত ধরে রায়গঞ্জ দখল করল তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এর আগে বিজেপির টিকিটে জিতে ২০২১ সালে বিধায়ক হয়েছিলেন। পরে অবশ্য বিধায়ক থাকা অবস্থাতেই দলবদল করে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। এবারের লোকসভা নির্বাচনে ঘাসফুল শিবিরের প্রার্থী হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। তখন তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তবে লোকসভা ভোটে তিনি জিততে পারেননি। পরে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে তাঁর ওপরেই আস্থা রাখে তৃণমূল। আর এই প্রথমবার কৃষ্ণ কল্যাণীর হাত ধরে রায়গঞ্জ দখল করল তৃণমূল।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev