মঙ্গলবার ১৭ মার্চ মধ্যপ্রদেশ বিধানসভায় আস্থা ভোট করতে হবে। নাহলে ধরে নেওয়া হবে সংখ্যাগরিষ্ঠতা নেই সরকারের। সোমবার এই বয়ানে মুখ্যমন্ত্রী কমল নাথকে চিঠি পাঠালেন রাজ্যপাল লালজি ট্যান্ডন। এদিনই করোনা-সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২৬ মার্চ অবধি স্থগিত রাখা হয়েছে মধ্যপ্রদেশ বিধানসভার অধিবেশন। তারপরই শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে বিজেপি নেতৃত্ব রাজ্যপালের কাছে যায়। আস্থা ভোটের পক্ষে সওয়াল করে সুপ্রিম কোর্টেও যায় বিজেপি। তারপরই রাজ্যপালের চিঠি। কংগ্রেস শিবিরের দাবি, চাপে পড়েই চিঠি লিখেছেন রাজ্যপাল। চিঠির বয়ান অবাক করার মতো।