রাজ্যপাল নির্দেশ দিলেও মধ্যপ্রদেশে সোমবার ১৬ মার্চ আস্থা ভোট হচ্ছে না। বিধানসভার অধিবেশনের প্রথম দিনের কার্যবিবরণীতে দেখা যাচ্ছে রাজ্যপাল লালজি ট্যান্ডনের ভাষণের পর তার ওপর আলোচনা বা মোশন অব থ্যাঙ্কস রয়েছে। যদিও কংগ্রেস ও বিজেপি তাঁদের বিধায়কদের ভোপালে নিয়ে এসেছে। ১৬ জন কংগ্রেস বিধায়ক রাজ্যপালকে অনুরোধ করেছেন তাঁদের পদত্যাগ গ্রহণ করতে। সরকার পড়বে না, দাবি কমলনাথ শিবিরের। বিধায়কদের বোঝানোর চেষ্টা চলছে।