১২ তম রাজ্য মাদ্রাসা গেমস অ্যান্ড স্পোর্টস হুগলির চুঁচুড়ায় মহাসমারোহে অনুষ্ঠিত হয়ে গেল। মূলত ভলিবল ও ব্যাডমিন্টন-এর রাজ্যস্তরের খেলাটি এখানে অনুষ্ঠিত হয়। হুগলি, মুর্শিদাবাদ, মালদা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর দিনাজপুর, নদিয়া-সহ বেশ কয়েকটি জেলার চূড়ান্ত পর্যায়ের সেমিফাইনাল ও ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত৷ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান গৌরিকান্ত মুখার্জী, ডিরেক্টর অফ মাদ্রাসা এডুকেশন জনাব আবিদ হোসেন সাহেব, হুগলি জেলা সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের আধিকারিক জয়ন্ত কুমার মল্লিক। ডিস্ট্রিক্ট মাদ্রাসা স্পোর্টস কমিটির সম্পাদক চঞ্চল কুমার রায়, এ.আই অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন ও মাদ্রাসা শিক্ষা দপ্তর। জেলা কমিটির দুই যুগ্ম সম্পাদক কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট ধারাভাষ্যকার ও সঞ্চালক সৈয়দ এহতেশাম মামুন, মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির রাজ্যের মুখপাত্র জনাব সৈয়দ সাজ্জাদ হোসেন-সহ জেলার প্রায় সকল মাদ্রাসার প্রধান শিক্ষক এবং সহ শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।