দেশের বাস্তব অবস্থাটা বুঝুন মিস্টার মোদী। শুক্রবার সকালে মোদীবাবুর ভাষণকে এভাবেই বিঁধলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। তিনি দাবি জানান, অবিলম্বে নির্মাণকর্মী ও শ্রমিকদের বেতন সুনিশ্চিত করুন। ফেক নিউজের নাম করে সংবাদমাধ্যমের কণ্ঠরোধ থেকে বিরত হোন।

নজর দিন দেশের অর্থনীতির দিকে। পরে একটি ভাইরাল ছবি পোস্ট করেন মহুয়া। এতে লেখা, প্রথমে হাততালি, তারপর মোমবাতি। মোদীজি, দেশে মহামারী চলছে, আপনার জন্মদিনের পার্টি নয়।
