শুধু রাজস্থান নয়, কেরল থেকেও পরিযায়ী শ্রমিকরা ফিরছেন বাংলায়। কেন্দ্রীয় সরকার ট্রেনে করে পরিযায়ী শ্রমিকদের ফেরানোর নির্দেশ দিতেই বিভিন্ন রাজ্য সরকারের সঙ্গে কথা বলে ট্রেনের ব্যবস্থা করে রাজ্য সরকার। কেরল থেকেও সোমবার ৪ মে একটি ট্রেন ছাড়বে। এদিন সকালে আজমেড় থেকেও একটি ট্রেন রওনা দিয়ে ৫ তারিখ সকালে বাংলায় পৌঁছবে। অথচ সেই ক্রেডিট নিতে রাজ্যপাল যেভাবে মরিয়া হয়ে ওঠেন তা দেখে লোক হাসছে। মহুয়া মৈত্র টুইটে লেখেন, ঝুট বোলে কাউয়া কাটে!


রাজ্যপাল রাজ্য সরকারের প্রচেষ্টাকে ঢাকতে তিনি নিজে ট্রেনের ব্যবস্থা করেছেন বলে যে মিথ্যা দাবি করলেন তা লজ্জার। কেন্দ্রীয় সরকারের কাছে মহুয়ার প্রশ্ন, পিএম কেয়ারসের ফান্ড কীসে ব্যবহৃত হবে। সিএসআরের টাকা রাজ্য যাতে না পায় তার ব্যবস্থা করা হয়েছে। তারপরও পরিযায়ী শ্রমিকদের কাছ থেকে ভাড়া নেওয়া হচ্ছে! সেই টাকা তুলে রাজ্যকে বলা হচ্ছে রেলের হাতে তুলে দিতে। নাটক ভালোই চলছে!

