| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

মাকড়ি সপ্তমী, আজ কান বেঁধানোর শুভ দিন : নন্দিনী অধিকারী

Reporter
নন্দিনী অধিকারী / ১৩২১ জন পড়েছেন
আপডেট শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩

আজ মাকড়ি সপ্তমী তিথি। বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজোর দু-দিন পরে আজকের দিনটিও বড় পবিত্র। শ্রী চৈতন্যদেবের অন্যতম প্রধান শিষ্য, আচার্য অদ্বৈত মহাপ্রভুর জন্মতিথি।

ঐ দিনটি মাকড়ি সপ্তমী বা বিশেষভাবে কান বেঁধানোর দিন বলে পঞ্জিকাতে কেন ধার্য করা হয়েছে জানা নেই। তবে মাঘের শীত এবং শীতের শিশির যে সদ্য বেঁধানো কচি কানের ঘা শুকোনোর উপযুক্ত সময়, সেটা নিশ্চিত।

এহেন মাকড়ি সপ্তমীর দিনে এক পঞ্চমবর্ষীয় বালিকার বাড়িতে বড় আয়োজন। বাড়ির প্রথম একমাত্র কন্যা, তার কর্ণবেধ অনুষ্ঠান।

পুরোহিত মহাশয় সূর্য পূজার আয়োজন করছেন। মেয়েটির দিদিমণি (ঠাকুমার মা), ঠাকুমা-ঠাকুরদা, বাবা-মা অতিথিদের আপ্যায়নে রত। আহ্লাদী পঞ্চমবর্ষীয়াটিও গদগদ। তাকে ঘিরেই অনুষ্ঠান, আবার সাজুনে মেয়ের কানে গহনা পরারও প্রবল ইচ্ছা। মামাবাড়ি থেকে নতুন পোশাক, নতুন বাসন, ছোট্টছোট্ট লাল পুঁতি দেওয়া দুটি ছোট সোনার মাকড়িও এসেছে। সেটি দিয়েই কান বেঁধানো হবে।

যে সময়ের কথা বলা হচ্ছে সে সময় সোনা অথবা রূপোর ছুঁচলো মাকড়ি দিয়ে অথবা ছুঁচ আগুনে পুড়িয়ে জীবাণুমুক্ত করে সুতো সহযোগে কান বিঁধনো হত। ডিস্পেনসারীতে কান বিঁধনোর আগে একটু ইথার দেওয়া হত ব্যথা উপশমের জন্যে। ছুঁচ-সুতোর পরের পর্যায়টি ছিল শুকনো নিমকাঠি। তারপরে যার জুটত, তার কানে সোনার দীর্ঘশ্বাসের মত দুটি পাতলা মাকড়ি। কানবালা, ঝুমকো, পাশা, কানফুল এসব যৌবনের জন্যে তোলা থাকত বা বলা ভালো বিয়ের পর। মফস্বল শহরে সে সময় বিউটি পার্লারের অস্তিত্বই ছিলনা বন্দুক দিয়ে কান ফোটানো তো দূরস্থান!

সেদিনের কর্ণচ্ছেদের অনুষ্ঠান শুরু হল জবাফুল, দূর্বাঘাস, চাল ইত্যাদি মাটির খুরিতে সাজিয়ে সূর্যের দিকে যথাসম্ভব হাত উঁচু করে অর্ঘ্য নিবেদন করে। পুজো সম্পন্ন হবার পর বালিকার ন-ঠাকুমা এগিয়ে এলেন। এর আগে তিনি অনেক বালিকারই কানে গয়না পরানোর ভার নিয়েছেন। তাই পারদর্শী ঠাকুমার হাত দিয়েই মেয়েটির কর্ণছেদ হবে। প্রথমে লাল ওষুধ বা মারকিউরোক্রোমের দুটি দাগ দিয়ে কানের লতিতে চিহ্নিত করা হল। মেয়েটির একহাতে দেওয়া হল কলা, একহাতে সন্দেশ। কলার কামড়ের সঙ্গে একটি কান বেঁধানো হবে। যখন সন্দেশে কামড় দেবে তখন অপর কানটি।

সব আয়োজন সম্পূর্ণ তো হল, কিন্তু হা হতোস্মি! কানের লতিতে এতটুকু মাকড়ি গেছে কি না গেছে, কাঁদুনে মেয়ে হাত পা ছুঁড়ে, চেঁচিয়ে বাড়ি মাথায় করল। যেন মাকড়ি তার কানভেদ করে সোজা মস্তিষ্কে পৌঁছে গেছে! এক কানে সোনার মাকড়ি অর্ধপ্রবেশ করে ক্ষান্ত রইল। হাতের কলা, সন্দেশ কোথায় ছিটকে পড়ে পিঁপড়ে ভোগ্য হল। সব দোষ গিয়ে পড়ল বেচারী ন-ঠাকুমার ওপর। তিনি অপ্রস্তুত। একরত্তি মেয়ের কান্নায় মেয়ের ঠাকুর্দা, বাবা বড়ই অসহায় বোধ করতে লাগল। মেয়ের ঠাকুমা বিমর্ষ হয়ে পড়ল এত আয়োজন পণ্ড হল দেখে। মেয়ের শান্ত অথচ রাগী মা-টি অবশ্য চুপচাপই ছিল আর রাগে ভেতরে ভেতরে গজরাচ্ছিল। সবাই না থাকলে সে দিত দু-ঘা বসিয়ে এরকম আউপাতালি মেয়ের পিঠে। সে মাকড়ি অর্ধবিঁধিত অবস্থায় কানে ঝুলেই রইল। সেখানে কারোর হাত দেবার জো ছিল না। সেটি কখন ঘুমন্ত কন্যার কান থেকে বালিশে স্থানান্তরিত হয়ে মুক্তির নিঃশ্বাস ফেলল। কর্ণবেধ সেদিন বালিকার চিৎকারে কর্ণভেদ অনুষ্ঠান হয়ে গেল!

উপসংহার : আহ্লাদী মেয়েটির তরুণী মা দ্বিতীয় বার সন্তানসম্ভবা ছিল তখন। মেয়েটির বাবা প্রসবকালে তাঁর স্ত্রীকে বলে দিয়েছিলেন, এবারে মেয়ে হলে হাসপাতাল থেকেই যেন কান বিঁধিয়ে আনা হয়। আদুরে মেয়ের সফল কর্ণচ্ছেদ অবশ্য সফল হল বেশ কিছুদিন পরে। শ্যাম কম্পাউন্ডার দাদু, বালিকাটিকে কোলে বসিয়ে, গল্পচ্ছলে সেই কঠিন কাজটি অতি সহজে সম্পন্ন করলেন কোনো তিথি নিয়ম ছাড়াই। আর ভবিষ্যত জীবনের জন্যে সে মেয়ের কানদুটি পরিপক্ক হয়ে গেল সোনা এবং শোনা দু-য়ের ক্ষেত্রেই।

আপনার মতামত লিখুন :

3 responses to “মাকড়ি সপ্তমী, আজ কান বেঁধানোর শুভ দিন : নন্দিনী অধিকারী”

  1. চিত্রাভানু সেনগুপ্ত says:

    তোমার লেখায় সব সময় নতুন চমক। আমরা তোমার গুণমুগ্ধ পাঠক হা করে বসে থাকি তোমার থেকে লেখা পাবো বলে।

  2. মন্দিরা says:

    যেন কোন এক সুদূর অতীত থেকে একটা ছবি ভেসে এল।

  3. Nandini Adhikari says:

    চিত্রভানু,মন্দিরা দুজনকেই অফুরন্ত ভালোবাসা

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev