| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

কলকাতাকে আরও সবুজে ভরাতে চাই — মেয়র

Reporter
পেজ ফোর, নিজস্ব সংবাদদাতা / ৩৪৩ জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ২১ জুন, ২০২২

কলকাতার রাস্তায়, মাঠে চোখেপড়ে বকুল, নিম, কদম, শিরীষ, আম, জাম, কাঁঠাল, দেবদারু বট, অশ্বত্থ এবং আরও কতকী গাছ। আর কলকাতা যখন হাতে-পায়ে বাড়তে বাড়তে প্রায় সুন্দরবন ছুঁতে চলল, তখন তার পিন কোডের ভেতর ঢুকে পড়ে সুপারি, বাঁশ, আঁশফল, লিচু, ফলসা — আরও নানারকম সবুজের মায়া।

ইদানীং বনবিভাগ, কলকাতা পুরসভা থেকে গাছ বিতরণ করে ও গাছ বসিয়ে মানুষকে সবুজে উৎসাহিত করা হচ্ছে। ফুটপাথে পাওয়া যাচ্ছে ফুলের গন্ধ। তারই সঙ্গে যুক্ত হয়েছে পাখিদের কলতান।

মানুষ তার নিজের অজান্তেই যে পরিবেশ ধ্বংস আর বৃক্ষ নিধনের খেলায় মেতেছে, তার খেসারত দিয়ে যেতে হচ্ছে তাকেই। হিসাববিহীনভাবে জঙ্গল কাটার ফলে ভূমিক্ষয়, বন্যা আর না নেমে আসা বৃষ্টি সভ্যতার শিকড় ধরেই টান দিয়েছে। প্রকৃতি বিজ্ঞানীদের হিসেব অনুযায়ী ভৌত পরিবেশ ঠিক রাখতে গেলে প্রাণীদের তুলনায় অন্তত ৯০ গুণ গাছপালা থাকা উচিত। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছপালা যে গুরুত্বপূর্ণ কাজগুলি করে থাকে তা হলো —

১) বাতাসে কার্বন ডাই-অক্সাইডের সমতা ঠিক রাখে।

২) নাইট্রোজেন চক্র বজায় রাখে।

৩) পরিবেশকে ধূলোবালি মুক্ত করে।

৪) শব্দদূষণ আটকায়।

৫) বন্যা ও খরা অনেকটাই নিয়ন্ত্রণে রাখে।

৬) জমির ক্ষয় রোধ করে।

৭) জলদূষণ হতে দেয় না।

কলকাতায় যে হারে মানুষ বেড়েছে, সেই হিসেবে খোলা জায়গা, পার্ক বাড়েনি। লণ্ডনের মতো আধুনিক শহরে মাথাপিছু খোলা জমির থাকার হিসেব দুশো পঞ্চাশ বর্গফুট। ঝড় মাঝে মাঝেই কলকাতার বনস্পতিদের মৃত্যু ডেকে আনে। ডালপালা ছড়ানো প্রাচীন মহীরুহটির মুখ থুবড়ানো দশা থেকে অরণ্যের হাহাকার বুকে বাজে। এ ছাড়া বিগত ৪-৫ দশক আগে ময়দান অঞ্চলে পুরনো গাছ কেটে ফেলার স্মৃতিও আছে। এই তো পঞ্চাশ বছর আগের স্মৃতি — একের পর এক বৃক্ষ-প্রপিতামহরা মানুষের শিকার হয়েছে। এছাড়া বিগত দু’বছর আগেই কলকাতার ওপর দিয়ে বয়ে গেছে আমফান ঝড়। সেই ঝড়ে শুধু কলকাতাতেই ১৫ হাজার গাছ নষ্ট হয়েছে। তার পরিবর্তে কলকাতা পুরসভা বৃহৎ কলকাতা জুড়ে ৫০ হাজার গাছ লাগিয়েছে ঠিক কথা, কিন্তু সেই ক্ষতে কি প্রলেপ দেওয়া গেছে?

এছাড়া কলকাতা পুরসভা বর্তমানে গাছ প্রতিস্থাপন করে উন্নত বৈজ্ঞানিক প্রযুক্তির সাহায্যে এর ফলেও অনেক মৃতপ্রায় গাছ আবার প্রাণ ফিরে পেয়েছে। তাদের শুকনো ডালে উঁকি দিয়েছে সবুজ কিশলয়। এই সব কাজ সম্ভব হতো না যদি এই শহরের মেয়র ফিরহাদ হাকিম সবুজায়নের প্রতি এতটা যত্নশীল হতেন। তিনি বারবার বলেছেন, “পরিবেশ রক্ষা না করতে পারলে মানুষের জীবন থাকবে না। কলকাতা পুরসভার এত কর্মকাণ্ডের মধ্যেও আমি মনে করি গাছ লাগানো, প্রকৃতি বাঁচানো এবং পরিবেশ নিয়ে যে লড়াই তার জন্য সচেতনতা বাড়ানো সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। তার কারণ প্রকৃতি মানুষকে জীবন দান করে। পরের প্রজন্মের জন্য সবুজ প্রকৃতি রেখে যেতে হবে আমাদের। তাই প্রকৃতি তথা পৃথিবীকে বাঁচানো আজ একান্ত প্রয়োজন।পরিবেশ দূষণ আজ আমাদের কাছে ভয়াবহ এক সমস্যা হয়ে উঠেছে। কলকাতা পুরসভা পরিবেশ বিষয়ে মানুষকে সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা রাখছি কলকাতা ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ সিটি হিসেবে খুব তাড়াতাড়ি গড়ে তুলতে পারব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন এটি।”

গাছ মানুষকে দেয় বর্ষণ, দূষণমুক্ত বায়ু, ছায়া, শীতলতা, কাব্য, ফল, ফুল। এটুকু মনে রাখার সময় বোধহয় এসেছে। প্রতিটি অঞ্চলে যেখানে একটু মাটি আছে, সেখানেই উড়িয়ে দেওয়া যাক সবুজ পতাকা। আমরা দৃষ্টিনন্দন ছায়ায়, শীতলতায়, সবুজে ফিরে যাই।

কোনও বর্ষার বিকেলে শহরের কোনও পার্কে কাঠগোলাপ গাছটি যখন অকাতরে ফুল এবং গন্ধ বিলিয়ে অক্লান্ত থাকে, শরৎ আসি কি না আসি সময়ে গঙ্গার ধারে শিউলি গাছটি, তার হলুদ বোঁটাওয়ালা সাদা ফুল অকৃপণভাবে ঝরে পড়ে, কিংবা ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালে এই বর্ষায় যখন কাঞ্চন ফোটে — জীবন আর মৃত্যুকে পাশাপাশি রেখে, তখন মনে হয় আমাদের শহরে প্রাণ আছে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev