অভ্যেস মতো তিনি বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ কার্সিয়াংয়ের সার্কিট হাউস থেকে হাঁটতে বের হন। টানা ৮ কিলোমিটার হেঁটে তিনি মহানদী এলাকায় পৌঁছোন। সেখান থেকে তিনি আবার হেঁটেই ফিরে আসেন সার্কিট হাউসে। তার সফরের সঙ্গী ছিলেন অরুপ বিশ্বাস। মুখ্যমন্ত্রীর শরীর অসুস্থ থাকায় গলায় ছিলো একটি নীল সাদা রঙের মাফলার। সেখানে দাড়িয়ে তিনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন এবং বেশ কয়েকটি ছবিও তোলেন।

তার ছবি তোলেন অরুপ বিশ্বাস, মুখ্যমন্ত্রী জানান প্রশাসনিক ব্যাপার তো থাকবেই, তার সাথে সাথে নিজের মনকেও চাঙ্গা করা একান্তই প্রয়োজন। তাই আবহাওয়া ভালো থাকায় এবং ঠাণ্ডা বেশী না থাকায় অরুপের (বিশ্বাসের) সাথে বেরিয়েছি। তার পর সারাদিন শুধু কাজ আর কাজ থাকবে।

এদিন মুখ্যমন্ত্রী যখন ছবি তুলছিলেন তখন সকাল হলেও ভীড় জমে যায় তাকে দেখবার জন্য। মুখ্যমন্ত্রী সেখানে বেশ কিছুক্ষন দাড়িয়ে পাহাড়ের স্থানীয় কয়েকজন মানুষের সাথে কথা বলেন। সামনে চায়ের দোকানে বসে সকলের সঙ্গে চা খান। পরে সেখান থেকে চলে যান। আজ পাহাড়ে থেকে তিনি নেমে আসবেন ২৮ তারিখ গোয়ার উদ্দেশ্য রওনা দেবেন মুখ্যমন্ত্রী।