| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

কৃষকদের স্বার্থে রাজ্য সরকারের বড়ো পদক্ষেপ, উঠে যাচ্ছে ১০৯ চেকপোস্ট

Reporter Default
রিপোর্টার / ১৯৭ জন পড়েছেন
আপডেট বুধবার, ১১ মার্চ, ২০২০

১ এপ্রিল থেকে রাজ্যে থাকছে না ১০৯টি চেকপোস্ট। এতে কৃষিজাত পণ্য পরিবহন মসৃণ হবে, অনেক মানুষের হয়রানি থাকবে না। রাজ্য সরকারের ২০০ কোটি টাকা আয় কমলেও মানুষ যাতে ভালো থাকেন, কৃষক, মৎস্যজীবীরা যাতে ভালো থাকেন, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। বুধবার ১১ মার্চ নবান্নে এ কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অ্যাগ্রো মার্কেটিং নিয়ে বৈঠকে আমরা অভিযোগ পেতাম চেকপোস্টে ঘন্টার পর ঘন্টা গাড়ি দাঁড় করানোর ফলে কৃষিজাত পণ্য, মাছ ইত্যাদি নষ্ট হতো। ২২টি রেগুলেটেড মার্কেট অথরিটি চেকপোস্টগুলিতে পণ্য চেক করতো। ক্ষুদ্র ব্যবসায়ী বা যাঁরা বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করেন তাঁরা চেকপোস্ট নিয়ে অভিযোগ জানাতেন। ১ এপ্রিল থেকে রাজ্যে কোনও চেকপোস্ট থাকবে না। ফলে সেল্ফ ডিক্লারেশন নিয়েই কৃষিজাত শস্য বা মাছ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে। গোটা রাজ্য এখন ‘ওপেন মার্কেট’ হিসেবে গণ্য হবে। চেকপোস্টগুলিতে যে ৬৫০ জন চাকরি করছেন তাঁদের কাছাকাছি কৃষক বাজার বা কিষাণ মাণ্ডিতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কৃষকদের পরিষেবার কাজে তাঁরা নিযুক্ত থাকবেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, বাংলাতে আমরা সবুজ বিপ্লব করেছি। কৃষকদের নানা সুবিধা প্রদান করে সরকার। তাঁদের আয় তিনগুণ হয়েছে। নতুন ব্যবস্থায় অনেক পরিবারের সুবিধা হবে।করোনা নিয়ে রাজ্যে কারও আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে ফের জানান মুখ্যমন্ত্রী। মুরগি থেকেও এই রোগ ছড়ায় না, ফলে চিকেন খেতেও কোনও বিধিনিষেধ নেই। গুজব রটিয়ে যাতে অন্য কোনও কিছুর দাম না বাড়ে সেজন্য এনফোর্সমেন্ট বিভাগকে তৎপর করেছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার থেকে উচ্চ মাধ্যমিক শুরু। পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাস্তা অবরোধ-সহ এমন কিছু কেউ করবেন না যাতে পরীক্ষা দিতে কারও অসুবিধা হয়।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev