বাংলায় প্রচুর রেলের প্রকল্প এনে দিয়েছি। এই প্রকল্পগুলোর জন্য আমাকে চোখের জল পর্যন্ত ফেলতে হয়েছে। সব কিছু করার পরেও উদ্বোধনের দিন এক বার জানানো হল না। আমার খুব খারাপ লাগছে। এগুলো আমি বাইরে বলি না। নিজেদেরই দুর্বলতা বলে মনে হয়। শুক্রবার ১৪ ফেব্রুয়ারি ২০২০ বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর আলোচনা চলাকালীন বক্তব্যের ফাঁকে এ কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইউপিএ আমলে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্প আদায় করে আনার জন্য তিনি কী ভূমিকা পালন করেছিলেন সে কথা মনে করিয়ে মুখ্যমন্ত্রী জানান, তাঁর উদ্যোগেই বাংলা এই প্রকল্প পেয়েছিল। মুখ্যমন্ত্রীর কথায়, এতো কিছু করার পরও ডাকল না, এটাই দুঃখ। ছবির দরকার ছিল না, খবর তো দিতে পারত।