স্বাস্থ্য ব্যবস্থায় বড়ো পদক্ষেপ রাজ্য সরকারের। বর্তমানে সরকারি চিকিৎসকদের অবসর ৬৫ বছরে, নার্সদের ৬২ বছরে এবং প্যারা মেডিকেল কর্মীদের ৬০ বছরে। ২০১৯ ও ২০২০ সালে ২০০০ চিকিৎসক, নার্স ও প্যারা মেডিকেল কর্মী অবসর নিয়েছেন বা নিতে চলেছেন। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, এঁদের মধ্যে যাঁরা শারীরিকভাবে সক্ষম ও বিগত দিনে তাঁদের কাজ সন্তোষজনক হলে এবং তাঁরা যদি অবসরের পর সরকারি ক্ষেত্রে জনস্বার্থে যেখানে প্রয়োজন সেখানে চিকিৎসা পরিষেবা দিতে ইচ্ছুক থাকেন তাহলে তাঁদের প্রাথমিকভাবে দু বছরের জন্য পুনর্নিয়োগ করা হবে।
