২৭ জানুয়ারি ২০২০ সোমবার
এনআরসি নিয়ে প্রথম থেকেই বিরোধিতা করেছি। এনআরসি-তে বাবা-মায়ের সব তথ্য দিতে হবে কেন? সে সব তথ্য মানুষ পাবে কোথায়? বিজেপি ঠিক করবে কে চিড়ে খাবে, কে পোয়া খাবে? ওরা এয়ার ইন্ডিয়া-সহ দেশের সবকিছু বিক্রি করে দিচ্ছে। অর্ডিন্যান্স ফ্যাক্টরি বেচে দিচ্ছে। বহু মানুষ বেকার হয়ে গেছে। প্রশ্ন করলেই হয় জেল, নয়ত গুলি। বিজেপি বুঝুক আমরা ক্রীতদাস নই ভারতের নাগরিক। আগামী দিনে ছাত্র-যুবরাই দেশের ভবিষ্যত। তারাই নেতৃত্ব দেবেন— বললেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার ২৭ জানুয়ারি ২০২০ নেতাজি ইনডোরে দলের ছাত্র-যুব শাখা আয়োজিত কর্মশালায়। এখানেই তিনি বলেন, আমরা পেছনে আছি, ১৮ থেকে ২৫ বছর বয়সি ছাত্র-যুবরা এগিয়ে আসুক। তুলে ধরেন নিজের কলেজ জীবনে ছাত্র আন্দোলনের নানা ঘটনা।