| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

এক বছর আগের সেইদিন : মুখ্যমন্ত্রী কোনও দলের নন, তিনি সকল রাজ্যবাসীর অভিভাবক লিখছেন জয় গোস্বামী

Reporter
জয় গোস্বামী / ২৪১ জন পড়েছেন
আপডেট রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

করোনার আক্রমণে যখন লকডাউন চলছে এবং সকল নাগরিক সন্ত্রস্ত, সেই সময় পশ্চিমবঙ্গের ওপর এসে আছড়ে পড়ল প্রচণ্ড সাইক্লোন। সুন্দরবন অঞ্চল এবং উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলো। অজস্র বাড়ি ভেঙে পড়ল, গাছপালা পড়ে গেল, কলকাতা শহর এই দুর্যোগের মধ্যে পড়ে খুবই বিপর্যস্ত হলো। ফোনের নেটওয়ার্ক চলে গেল, বিদ্যুৎ চলে গেল বিস্তীর্ণ অঞ্চলে। ভাঙা গাছের আঘাতে পানীয় জলের রিজার্ভার ভেঙে যাওয়ায় জলসঙ্কট শুরু হলো। এই প্রবল দুর্বিপাক শুরু হওয়ার আগে থেকে, দুর্যোগ চলাকালীন পুরো অবস্থাটা এবং ঝড় চলে যাওয়ার পরেও আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন রাত্রি না ঘুমিয়ে, পুরো অবস্থার পর্যবেক্ষণ করে চললেন এবং প্রশাসনের দ্বারা যথাসাধ্য চেষ্টা করে চললেন এই সঙ্কট থেকে মুক্তির। সাইক্লোন পশ্চিমবঙ্গে পূর্বেও হয়েছে কিন্তু কোনও মুখ্যমন্ত্রী কখনও এই ভাবে দিন-রাত্রি সমানভাবে একটানা জেগে বসে সেই দুর্বিপাক মোকাবিলার চেষ্টা করেননি।

আমাদের সকলেরই সরকারের যে ত্রাণ তহবিল আছে তার জন্য যে যাঁর সামর্থ্য অনুযায়ী দান করা উচিত। মনে রাখতে হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্বাস্থ্যের দিকে এতটুকু নজর না দিয়ে শুধু রাজ্যবাসীর দুর্বিপাক এবং বিপর্যস্ত অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করে গিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এভাবে দিনরাত্রি একটানা জেগে কাজ করা পশ্চিমবঙ্গের নাগরিকদের তাঁর প্রতি কৃতজ্ঞ করে তুলেছে। একই সঙ্গে আমরা রাজ্যবাসীরা তাঁর এই অকুল পরিশ্রম দেখে তাঁর স্বাস্থ্য সম্পর্কেও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে উঠেছি। বিপর্যয় মোকাবিলায় সর্বাত্মকভাবে কাজ করা কাকে বলে তার প্রমাণ আরও একবার রাখলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সত্যিই কোনও দলের মুখ্যমন্ত্রী নন, তিনি সকল রাজ্যবাসীর অভিভাবক এখন। তাই তিনি নিজেকে মুহূর্তও বিশ্রাম দেন না, কেবলই কাজ করে চলেন। এই সাইক্লোনের আঘাত থেকে পশ্চিমবঙ্গ নিশ্চয়ই উঠে দাঁড়াবে। সেই উঠে দাঁড়ানোর কাজে আমরা কোনওদিনই ভুলে যাব না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাকে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev