প্রতুল মুখোপাধ্যায়
প্রচণ্ড বিপদে বা একইসঙ্গে নানা দিক থেকে আসা বিপদে ধীর, স্থিতধী, সহিষ্ণু থাকা, এমনকী বিরূপ সমালোচনা বা বিক্ষোভেও মনের ওপর নিয়ন্ত্রণ না হারিয়ে নিজের কর্তব্যে অবিচল থাকা, সংকীর্ণ স্বার্থের ঊর্ধ্বে উঠে সবার স্বার্থে অক্লান্ত কাজ করা, অন্যের মত ধৈর্যের সঙ্গে শোনা এবং অন্যকে কাজ করতে অনুপ্রাণিত করা এক মহান অধিনায়কের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য এখন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর প্রতিটি কাজে, সিদ্ধান্তে ও কথায় পরিস্ফূট হচ্ছে। হাজার দুঃখের মধ্যে এটাই আনন্দের কথা। তাঁকে প্রীতি, শ্রদ্ধা ও অশেষ শুভ কামনা জানাই। আজ নজরুলের জন্মদিনে নজরুলের ভাষাতেই বলি—‘কান্ডারী হুঁশিয়ার’।



