আজ করোনা মোকাবিলায় স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত ব্যবস্থা খতিয়ে দেখতে আর জি কর, এন আর এস, মেডিকেল কলেজ, এস এস কে এম, বাঙ্গুর-সহ রাজারহাটের কোয়ারেন্টাইন সেন্টার এবং বেলেঘাটা আইডি হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলাম। সকল ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের আমি স্যালুট জানাচ্ছি। হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের জন্য মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। সকলে সতর্ক থাকুন। বাংলার সরকার আপনাদের সকলের পাশে আছে। করোনা মোকাবিলায় প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন। আপনাদের সুস্থ এবং সুন্দর জীবনের লক্ষ্যে আমাদের সরকার সর্বদা তৎপর রয়েছে। আতঙ্কিত হবেন না। সকলে ভালো থাকুন। সুস্থ থাকুন।