দেশে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিমানবন্দরে স্ক্রিনিং ব্যবস্থা ভরসা তো দিচ্ছেই না, রেলে নেই কোনও নজরদারি। এই পরিস্থিতিতে বাংলায় সর্বদলীয় বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ২১ মার্চ তিনি জানান, সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক বাতিল করা হয়েছে। এই ভয়াবহ রোগের মোকাবিলায় একজোট হয়ে কাজ করতে হবে। সে কারণে সব দলকে নিয়ে বৈঠক করব। রাজ্য সরকার ইতিমধ্যেই বহু পদক্ষেপ করেছে। কেন্দ্রীয় সরকার কোনও সাহায্য করেনি। এই পরিস্থিতিতে অন্য দলগুলির প্রতিনিধিদের বক্তব্য শুনব। মুখ্যমন্ত্রী বলেন, জীবনের ঝুঁকি নিয়েই কাজ করছি সতর্কতামূলক ব্যবস্থা মেনে চলে। আমার বেঁচে থাকা মানুষকে বাঁচিয়ে রাখতেই। তাই এই রোগের মোকাবিলা আমরা করব।