আজ মে দিবস। আন্তর্জাতিক শ্রমিক দিবসে বিশ্বের সমস্ত শ্রমিক ও তাঁদের পরিবারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়াতে তিনি লিখেছেন, শ্রমিকরা আমাদের দেশের সম্পদ। সভ্যতার নির্মাণে তাঁদের অবদান অবিস্মরণীয়। তাঁদের সকলের ব্যাধিমুক্ত জীবন কামনা করি।

কোভিড অতিমারী ও তার জেরে লকডাউন শ্রমজীবী মানুষদের খুব সমস্যায় ফেলেছে। এই সময় সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের ভাই-বোনদের পাশে থাকতে হবে। লকডাউনে শ্রমিক কর্মচারীদের পাশে থেকে রাজ্য সরকার দুটি প্রকল্প চালু করেছে। পরিযায়ী শ্রমিকদের জন্য স্নেহের পরশ এবং অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য চালু হয়েছে প্রচেষ্টা প্রকল্প।


