‘চাঁদের আলো সংঘ’ মহিলা পরিচালিত মঙ্গলকোট ব্লকের ক্ষীরগ্রাম গ্রাম পঞ্চায়েতের একটি স্বনির্ভর গোষ্ঠী। এর সদস্যারা হলেন পূর্ণিমা দাস, শম্পা চক্রবর্তী, শ্যামা কুন্ডু, ফজিলা বিবি আরও অনেকে। সেলাই ও পুতুল তৈরি করে উপার্জন করে এঁরা সকলে। করোনা মোকাবিলায় রাজ্যে আপদকালীন ত্রাণ তহবিল গড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আহ্বানে সাড়া দিয়ে সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন।

আজ চাঁদের আলো সংঘের মেয়েরা দশ হাজার (১০,০০০/-) টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন। আজ সকালে মঙ্গলকোট ব্লক পার্টি অফিসে এসে চেক তুলে দেন ব্লক সভাপতি অপূর্ব চৌধুরীর হাতে। উপস্থিত ছিলেন মেহেবুব চৌধুরী ও মুন্সি রেজাউল হক।