করোনা মোকাবিলায় রাজ্যে আপদকালীন ত্রাণ তহবিল গড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আহ্বানে সাড়া দিয়ে সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। আজ কোরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে তিন লক্ষ (৩,০০,০০০/-) লক্ষ টাকা দান করলেন মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব চৌধুরী।

এছাড়াও মঙ্গলকোট ব্রিক ফিল্ড ওনার অ্যাসোসিয়েশন আশি হাজার (৮০,০০০/-) টাকা, এবং গরিব মানুষদের মধ্যে চাল, ডাল বিতরণের জন্য কুড়ি হাজার (২০,০০০/-) হাজার টাকা দেন। ভাল্যগ্রাম অঞ্চল সভাপতি তোতন পাল দেন কুড়ি হাজার (২০,০০০/-) টাকা।

এ ছাড়াও আর যাঁরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন তাঁরা হলেন—গৌতম যশ ৫,০০০ টাকা, ক্ষীরগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান মানু মাঝি ৫০০ টাকা, হারাধন গড়াই ৫০০ টাকা, রাজেশ চৌধুরী ১,০০০ টাকা, গৌর মহোন দত্ত দু-হাজার (২,০০০/-) টাকা, কৌশিক তা (১,০০০/-) টাকা, সুজিত মল্লব এক হাজার (১,০০০/-) টাকা। আজ সকালে মঙ্গলকোট ব্লক পার্টি অফিসে সকলে এসে চেক ও ক্যাশ টাকা তুলে দেন ব্লক সভাপতি অপূর্ব চৌধুরীর হাতে। উপস্থিত ছিলেন মেহেবুব চৌধুরী ও মুন্সি রেজাউল হক।

