কোরোনা মোকাবিলায় মঙ্গলকোট সভাপতি অপূর্ব চৌধুরীর মাধ্যমে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন মঙ্গলকোটের আপামর সাধারণ মানুষ এবং বিভিন্ন ক্লাব ও সংগঠন। আজ সকালে মঙ্গলকোট ব্লক পার্টি অফিসে সকলে এসে চেক ও ক্যাশ টাকা তুলে দেন ব্লক সভাপতি অপূর্ব চৌধুরীর হাতে। উপস্থিত ছিলেন মেহেবুব চৌধুরী ও মুন্সি রেজাউল হক। যাঁর ত্রাণ তহবিলে দান করলেন—ক্ষীরগ্রাম সমবায় সমিতি দশ হাজার (১০,০০০/-) টাকা, কৈচর থানা মার্কটিং থেকে দশ হাজার (১০,০০০/-) টাকা, গনেশ শাঁই পাঁচ হাজার (৫,০০০/-) টাকা, নিগন অঞ্চল সভাপতি ধ্রবু ভট্টাচার্য দশ হাজার (১০,০০০/-) টাকা, সাঁওতা কদমবরি ক্লাব তিন হাজার (৩,০০০/-) টাকা, ত্রিপুরা চরন রায়চৌধুরী েক হাজার (১,০০০/-) টাকা, পুতান চৌধুরী এক হাজার (১,০০০/-), ক্ষুদু সেখ এক হাজার (১০০০/-) টাকা, মাধব হাজরা পাঁচশো (৫০০/-) টাকা, ঈসান সেখ পাঁচশো (৫০০/-) টাকা, জয়নাল সেখ পাঁচশো (৫০০/-) টাকা, সঞ্জয় ঘোষ দু-শো (২০০/-) টাকা, সভন মন্ডল দু-শো (২০০/-) টাকা, কাবুল সাহা দু-শো (২০০/-) টাকা, কিরামত দু-শো (২০০/-) টাকা, গোলাপ চৌধুরী মানবিক ভাতা থেকে দু-শো (২০০/-) টাকা দান করলেন, আলকাশ মোল্লা দু-শো (২০০/-) টাকা, উত্তম দাস দু-শো (২০০/-) টাকা।