কোরোনা মোকাবিলায় মঙ্গলকোট সভাপতি অপূর্ব চৌধুরীর মাধ্যমে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন মঙ্গলকোটের আপামর সাধারণ মানুষ এবং বিভিন্ন ক্লাব ও সংগঠন। আজ সকালে মঙ্গলকোট ব্লক পার্টি অফিসে সকলে এসে চেক ও ক্যাশ টাকা তুলে দেন ব্লক সভাপতি অপূর্ব চৌধুরীর হাতে। উপস্থিত ছিলেন মেহেবুব চৌধুরী ও মুন্সি রেজাউল হক। যাঁর ত্রাণ তহবিলে দান করলেন—বনকাপাসি আমরা ক জন ক্লাব দশ হাজার (১০,০০০/-) টাকা, যবগ্রাম সমবায় সমিতি পাঁচ হাজার (৫,০০০/-) টাকা, মাজিগ্রাম সমবায় সমিতি পাঁচ হাজার (৫,০০০/-) টাকা, গিরিলাল মখার্জী পাঁচ হাজার (৫,০০০/-) টাকা, চৈতন্যপুর শৈলেশ্বের সংঘ তিন হাজার (৩,০০০/-) টাকা, সুজিত দত্ত দু-হাজার (২,০০০/-) টাকা, জামাত আলি সেখ এক হাজার (১,০০০/-) টাকা, রাঘব চন্দ্র ঘোষ এক হাজার (১,০০০/-) টাকা।