| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

প্রথম পাঠ — মার্কসবাদের বিশ্বভ্রমণ : সন্দীপন চক্রবর্তী

Reporter
সন্দীপন চক্রবর্তী / ৪৬৪ জন পড়েছেন
আপডেট শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

এবার কলকাতা বইমেলায় নবজাতক প্রকাশনের স্টলে একটা বই চোখে পড়ল। ‘মার্কসবাদের বিশ্বভ্রমণ’। অদ্ভুত নাম। মার্কস একজন মানুষ, তিনি বিশ্বভ্রমণ করতে পারেন। কিন্তু মার্কসবাদ কিভাবে বিশ্বভ্রমণ করবে? ভেতরের পাতা উল্টে লেখকের ‘নিবেদন’ পড়ে ব্যাপারটা বোঝা গেল। মার্কসের মতবাদ কিভাবে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে, তার দৃষ্টান্ত তুলে ধরতে চেয়েছেন লেখক।

সেই বক্তব্য স্পষ্ট করার জন্য প্রথম অধ্যায়ের নাম দেওয়া হয়েছে ‘কার্ল মার্কসের মৃত্যু ও মৃত্যুহীনতা’। মানুষ অমর নয়, তাই কালের নিয়মে একদিন মৃত্যু হয়েছে মার্কসের। কিন্তু মহাদেব যেমন পঞ্চশরকে দগ্ধ করে বিশ্বময় ছড়িয়ে দিয়েছিলেন, তেমনি মার্কসবাদও বিশ্বময় ছড়িয়ে পড়েছে।

পরবর্তী চারটি অধ্যায়ে লেখক মার্কবাদের বিশ্বব্যাপ্তির দলিল তুলে ধরেছেন। দ্বিতীয় অধ্যায়ে আলোচিত হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশের সেইসব মানুষের কথা যাঁরা মার্কসবাদের চর্চা করেছেন এবং করে চলেছেন। তৃতীয় দেশে দেওয়া হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে কমিউনিস্ট ও সমমনোভাবাপন্ন দল গঠনের কথা। চতুর্থ অধ্যায়ে পৃথিবীর বিভিন্ন দেশের কমিউনিস্ট ও সমমনোভাবাপন্ন প্রশাসকের সংক্ষিপ্ত পরিচয় দেবার চেষ্টা করেছেন লেখক। পঞ্চম অধ্যায়টি খুব গুরুত্বপূর্ণ। এখানে ১৯১৮ থেকে ২০০০ সাল পর্যন্ত মার্কসবাদী চিন্তার প্রসার ও আন্দোলনের কালপঞ্জি দেওয়া হয়েছে।

শেষ অধ্যায়ে কার্ল মার্কস, ফ্রেডরিখ এঙ্গেলস, ভ্লাদিমির ইলিচ লেনিন, জোসেফ স্তালিন, মাও-জে-দঙের উদ্ধৃতি দেওয়া হয়েছে। এলোমেলো উদ্ধৃতি নয়, উদ্ধৃতি দেওয়া হয়েছে বিষয়ানুযায়ী। যেমন : দ্বান্দ্বিক বস্তুবাদ, ঐতিহাসিক বস্তুবাদ, প্রলেতারিয়েত, বুর্জোয়া, মজুরি-শ্রম-পুঁজি, সাম্যবাদ, ধর্ম, ভারতবর্ষ, পরিবার-বিবাহ-ব্যক্তিগত সম্পদ, রাষ্ট্র, শিল্প-সাহিত্য ইত্যাদি। উদ্ধৃতিগুলির উৎসও নির্দেশিত হয়েছে।

শুধু কমিউনিস্ট কর্মী নয়, ইতিহাসমনস্ক মানুষ ও সমাজবিজ্ঞানের ছাত্রদের কাছে এই বইটি খুব দরকারি যে হবে, তা বলা বাহুল্য।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev