পুরুলিয়ায় আকাল মাস্ক, স্যানিটাইজারের। উদ্বেগ বাড়ছে ব্যবসায়ী থেকে ক্রেতা এমনকী নার্সিংহোম বা স্বাস্থ্যকর্মীদের কাছেও সময়মতো মিলছে না এগুলি। ফলে সমস্যা ভয়ানক আকার নিচ্ছে। ওষুধের ব্যবসায়ীদের অভিযোগ, ডিস্ট্রিবিউটারদের ঘরেও নেই মাস্ক বা স্যানিটাইজার। অনলাইনেও আকাল এসবের। প্রশাসনের কপালেও এ নিয়ে চিন্তার ভাঁজ।