লক ডাউনের সময় গরীব মানুষদের যাতে কোনও রকম সমস্যা না হয়, তা দেখতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় গরীব মানুষদের যে অধিকার দিয়েছেন, তা থেকে তারা যেন কোনভাবেই বঞ্চিত না হন। আগামী ৬ মাস বিনামূল্যে রেশন দোকান থেকে জিনিস দেওয়ার যে নির্দেশ দিয়েছেন তা অক্ষরে অক্ষরে মানতে হবে। এইক্ষেত্রে কোনও গাফিলতি সহ্য করা হবে না।

কথা বলতে বলতেই পাণ্ডবেশ্বরের এদিক সেদিক ঘুরছেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারী। পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক তৃণমূল কংগ্রেসের সভাপতি বললেন, বিভিন্ন এলাকার রেশন দোকান পরিদর্শন করলাম ও ডিলারদের সঙ্গে কথা বললাম। গরীব মানুষদের রেশনের সামগ্রী পেতে যেন কোনও অসুবিধা ও সমস্যা না হয় তা দেখতে হবে।

সব রেশন ডিলারদের দোকানে থাকা জিনিস ও দামের তালিকা বাইরে টাঙ্গিয়ে রাখতে হবে। রেশন দোকানে কোনও রকম কালোবাজারি বরদাস্ত করা হবে না। অন্যদিকে যাঁরা দুধের কারবারী তাঁদের গরু-মহিয়ের খাবার ঠিক ঠাক জুটছে কিনা সেদিকেও তাঁর তীক্ষ্ণ নজর। সেখানেও তিনি অবলা প্রাণীদের খাবর তুলে দিচ্ছেন তাঁদের পালক পিতাদের হাতে।