| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

এবছর ইউপিএসসি পরীক্ষায় ১২৫ র‍্যাঙ্ক করে তাক লাগালেন ইসলামপুরের প্রিন্স : কুশল দাশগুপ্ত

Reporter
কুশল দাশগুপ্ত / ৬৫৯ জন পড়েছেন
আপডেট শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

করণদিঘি  বিধানসভা বাদ দিলে চারটি বিধানসভার মানুষ নির্ভর করে ইসলামপুর শহরের উপর। এখনকার ৯০% এর বেশী মানুষ কৃষিজীবী। সেই কৃষিজীবী পরিবারের ছেলে আজ ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুরো ইসলামপুর মহকুমার নাম উজ্জ্বল করেছে। ইসলামপুরের ছৌসিয়া এলাকার বাসিন্দা মহম্মদ মঞ্জর হুসেইন আঞ্জুম ওরফে প্রিন্স ছোট থেকেই কৃতী ছাত্র। প্রথমে ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা ও পরে অন্য চাকরি করলেও রাজ্যের সংখ্যালঘু ও মাদ্রাসা উন্নয়ন দপ্তরের মন্ত্রী গোলাম রাব্বানীর অনুপ্রেরণায় ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করেন প্রিন্স। এবছর ইউপিএসসি পরীক্ষায় ১২৫ র‍্যাঙ্ক করে তাক লাগালেন তিনি। প্রিন্সের বাবা গত পাঁচ বছর আগে মারা গেছেন। সমস্ত সংসারের চাপ তার মার উপরে। কিছুটা জমি ছিল তাদের। সেই জমি বিক্রি করে ছেলের পড়াশুনায় লাগিয়ে দেন তার মা। ছেলেকে কষ্ট, অভাব বুঝতে দেননি মা। মায়ের আশা একটাই, স্বপ্ন ছিল ছেলে বড় হবে মানুষের মত মানুষ হবে।

১৯৫৬ সালে বিহারের পূর্ণিয়া জেলা থেকে আলাদা হয়ে পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয় এই শহর। দুটি পৌরসভা ও পাঁচটি বিধানসভাকে নিয়ে একটি মহকুমা করা হয় ইসলামপুর। এই ছোট শহরের নাম উজ্জ্বল করল শহরেরই ছেলে মহম্মদ মঞ্জর হুসেইন আঞ্জুম ওরফে প্রিন্স। ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সারা ভারতবর্ষে ১২৫ তম স্থান অধিকার করেছেন প্রিন্স। ছেলে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে খবর শুনেই প্রিন্সের মায়ের চোখ খুশিতে ছলছল করে ওঠে। এবিষয়ে প্রিন্সের মা জানান, প্রতিটি সন্তান তার বাবা-মায়ের খেয়াল রাখার পাশাপাশি পরিশ্রম করুক। মন থেকে কোন সাফল্য অর্জন করতে চাইলে তা সম্ভব হবেই। প্রতিটি বাবা-মা’ই তার সন্তানের সাফল্য চায়। প্রিন্সের এই সাফল্যে পুরো গ্রামের লোক আমাদের অনেক অভিনন্দন জানিয়েছেন। খবর ছড়িয়ে পড়তেই প্রিন্সের বাড়িতে শুভেচ্ছা বার্তা জানাতে হাজির স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিশিষ্ট  ব্যক্তিরাও। তাছাড়া সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইসলামপুর শহর সহ গোটা উত্তর দিনাজপুর জেলা জুড়ে উৎসবে পরিণত হল শুক্রবার রাতে। খবর পেয়ে প্রিন্স ও তাঁর পরিবারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজ্যের সংখ্যালঘু ও মাদ্রাসা উন্নয়ন দপ্তরের মন্ত্রী গোলাম রব্বানী। প্রিন্স এই মুহূর্তে রাজ্যের বাইরে থাকলেও তাঁর মা ও পরিবারকে শুভেচ্ছা জানাতে বহু মানুষের ভিড় জমেছে তাঁর বাড়িতে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev