| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

হল্লা বোল : কংগ্রেসের সমাবেশ ও যাত্রা রাজনীতির মুখ ঘোরাতে পারবে? : আশিস চট্টোপ্যাধ্যায়

Reporter
আশিস চট্টোপ্যাধ্যায় / ৪৯৪ জন পড়েছেন
আপডেট বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

বেশ ভালোই জমায়েত হয়েছিল কংগ্রেসের সমাবেশে। কংগ্রেস কোনো দিনই ক্যাডারভিত্তিক দল নয়, কথায় কথায় জমায়েত করা তাদের ধাতে নেই। তার ওপরে নানা ভোটে হেরে হেরে ক্ষীণবল। তাছাড়া রয়েছে দলে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, বিদ্রোহ, অশান্তি, দলত্যাগ। এসব প্রতিকূলতা কাটিয়ে শেষ পর্যন্ত রবিবার (৪ আগস্ট ২০২২) যে দিল্লির রামলীলা ময়দান ভিড়ে উপচে পড়ল, সেটা সাম্প্রতিক রাজনীতিতে উল্লেখযোগ্য ঘটনাই বটে।

কী বললেন রাহুল?

সংক্ষিপ্ত, যাকে বলে ‘বুলেট পয়েন্ট’ আকারে রাহুলের বক্তৃতার প্রধান বিষয়গুলোর দিকে চোখ রাখা যেতে পারে। তিনি বলেছেন, —

  • দেশে বিজেপি সরকার আসার পর থেকেই ঘৃণা ও ক্রোধ বেড়ে চলেছে। দেশের প্রধানমন্ত্রী ঘৃণা ও ভীতি ছড়াচ্ছেন। বিজেপি ও সংঘ পরিবার দেশের ঐক্য নষ্ট করছে, উদ্দেশ্যমূলক ভাবে ভয় ও ঘৃণা ছড়াচ্ছে। এতে দেশের বিশাল ক্ষতি হবে, কোনো লাভ হবে না। মাত্র দু’জন শিল্পপতি এই ঘৃণা ও ভীতির পরিবেশ থেকে লাভবান হচ্ছেন। ঘৃণা ও ভীতির পরিবেশে দেশের শত্রুরাই লাভবান হবে।
  • এ দেশের সংবিধান দেশের আত্মা, ভারতের সব নাগরিককে সংবিধান রক্ষা করার জন্য উদ্যোগ নিতে হবে, না-হলে দেশ বাঁচবে না।
  • দেশকে ঐক্যবদ্ধ করে, ঘৃণা ও ভয়ের পরিবেশ দূর করার কাজ করছে কংগ্রেস, যখন এটা পুরোপুরি করা যাবে, দেশ এগোবে।
  • দু’টি ভারত তৈরি হয়েছে, একটি গরিব, কৃষক, কর্মহীনের ভারত, অপরটি কয়েকজন পছন্দের শিল্পপতির।
  • মোদির বিরুদ্ধে যে-ই কথা বলবে, তাঁকেই আক্রান্ত হতে হবে। আমাকে ৫৫ ঘণ্টা ইডি দপ্তরে বসিয়ে রাখা হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রীকে বলতে চাই, আমি আপনার ইডি-কে ভয় পাই না। সংবাদমাধ্যম, বিচারব্যবস্থা, নির্বাচন কমিশন সহ সব প্রতিষ্ঠান আজ আক্রান্ত।

রাহুল ভারত জোড়ো যাত্রার কথাও বলেছেন, যা ৭ সেপ্টেম্বর জম্মু-কাশ্মীর থেকে শুরু হতে চলেছে। কংগ্রেসের ডাকে রামলীলা ময়দানের এই জনসভা আয়োজিত হয়েছিল প্রধানত জিনিসপত্রের দাম বাড়ার প্রতিবাদে। রীতিমতো ফিরিস্তি দিয়ে রাহুল দেখিয়েছেন, মূল্যবৃদ্ধি কী ভয়ানক চেহারা নিয়েছে। সে বিষয়ে রাহুলের বিস্তারিত বক্তব্যে না গিয়ে আমরা একটু খতিয়ে দেখতে চাই, এই অসহ্য পরিস্থিতিতেও বিজেপি কীভাবে মিথ্যাচার করে চলেছে।

সংসদে বিজেপির জেনেশুনে মিথ্যচার

সংসদের বাদল অধিবেশনে জিনিসপত্রের দরদাম বাড়া নিয়ে এক প্রস্ত বিতর্ক হয়েছিল। যদিও তর্ক-বিতর্কে হাল আমলের কেন্দ্রীয় সরকারের তেমন গা নেই, ভাবখানা এমন যেন, তোরা যে যা বলিস ভাই – আমরা কেয়ার করি থোড়াই। এর আগেও বারবার অতি গুরুত্বপূর্ণ আইন সংসদে আলোচনা ছাড়াই, স্রেফ সংখ্যাগরিষ্ঠতার জোরে পাশ করানো হয়েছে। কোনো প্রতিবাদে কান দেওয়া হয়নি। মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনাতেও যে সুপরামর্শ কেন্দ্র কানে নেবে, তেমন আশা ছিল না মোটেই। তবে মিথ্যে প্রচারের মঞ্চ হিসেবে যে ভাবে সংসদকে ব্যবহার করা হয়েছে, তাতে শিউরে উঠতে হয়।

চলতি মাসের শুরু দিকের ঘটনা। সংসদে মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার সময় বলতে উঠেছিলেন বিজেপি সাংসদ রাধা মোহন দাস আগরওয়াল। তেমন পরিচিত না হলেও এই আগরওয়াল মশাইকে বিজেপি দায়িত্ব দিয়েছিল অসত্য ভাষণের। সময়ও বরাদ্দ হয়েছিল যথেষ্ট। রাজ্যসভায় তিনি একগুচ্ছ কাগজ থেকে নানা তথ্য পড়তে থাকেন। তাঁর বক্তব্য বিষয় ছিল চলতি বছরের জুন মাসে মূল্যবৃদ্ধির রাজ্যওয়ারি তথ্য। কোথা থেকে সেসব সংখ্যা তিনি পেলেন, তা না বলে তিনি কেবল সংখ্যার পরে সংখ্যা পড়ে যান। শেষে তিনি ঘোষণা করলেন, তাঁর ওইসব তথ্য থেকে পরিষ্কার, অ-বিজেপি শাসিত রাজ্যগুলিতেই দরদাম বৃদ্ধি হচ্ছে সবথেকে চড়া হারে। সত্যিই কি তাই? বিজেপির মিথ্যার ঝুলি ফর্দাফাঁই করতে এবারে সাংবাদিকের কলমই হয়ে উঠছে তরবারির থেকে ধারালো।

দাম বাড়ছে সব জিনিসের, কেবল মানুষের দাম কমছে

চলতি ক্যালেন্ডার বছরের প্রথম সাত মাসে দেশে গড় মূল্যবৃদ্ধি ছিল ৬.৭৯ শতাংশ। দরদাম কোন রাজ্যে কতটা বেড়েছে? একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এ বিষয়ে রাজ্য ভিত্তিক তথ্য জোগাড় করেছে। কী দেখা যাচ্ছে সেখানে?

জানুয়ারি থেকে জুলাই, এই সাত মাসে সারা দেশে গড় খুচরো দাম বৃদ্ধি ৬.৭৯ শতাংশ।

রাজ্যগুলির মধ্যে সবথেকে ওপরে তেলেঙ্গানা, সে রাজ্যে খুচরো দাম বেড়েছে ৮.৩২ শতাংশ হারে।

দ্বিতীয় সর্বোচ্চ দাম বৃদ্ধি পশ্চিমবঙ্গে, ৮.০৬ শতাংশ। এর পরে সিকিম  ৮.০১ শতাংশ।

মহারাষ্ট্র ও হরিয়ানায় খুচরো দর বৃদ্ধি ৭.৭ শতাংশ, মধ্য প্রদেশে ৭,৫২ শতাংশ।

আসামে ৭.৩৭, উত্তরপ্রদেশে ৭.২৭, গুজরাট ও জম্মু-কাশ্মীরে ৭.২ শতাংশ।

জানুয়ারি থেকে জুলাই, সাত মাসে রাজস্থানে খুচরো দর বৃদ্ধি ৭.১ শতাংশ।

সবথেকে কম দাম বেড়েছে কেরালায় ৪.৮ শতাংশ হারে।

কমের দিকে এর পরে রয়েছে তামিলনাড়ুতে ৫.০১ শতাংশ।

চলতি বছরের প্রথম সাত মাসে পাঞ্জাবে ৫.৩৫, দিল্লিতে ৫.৫৬ ও কর্ণাটকে মূল্যবৃদ্ধি ৫.৮৪ শতাংশ।

মাঝামাঝি অবস্থানে রয়েছে কয়েকটি রাজ্য। অন্ধ্র প্রদেশ ও ঝাড়খণ্ডে দাম বেড়েছে ৬.৯ শতাংশ হারে।

বিহারে ৬.০৭, ছত্তিসগড়ে ৬.৪, উত্তরাখণ্ডে ৬.৫ এবং ওড়িশায় খুচরো দামবৃদ্ধি ৬.৬ শতাংশ।

এই হিসেবে এটা পরিষ্কার, জাতীয় গড়ের থেকে বেশি হারে, এমনকী ৭ শতাংশের উপর খুচরো দাম বৃদ্ধি পেয়েছে অনেকগুলি বিজেপি শাসিত রাজ্য ও কেন্দ্র শাসিত এলাকায়, যেমন উত্তরপ্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, গুজরাট, জম্মু-কাশ্মীরে। অ-বিজেপি শাসিত যে-সব রাজ্যে চড়া হারে দাম বেড়েছে, তার মধ্যে রয়েছে তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, রাজস্থান প্রভৃতি। অথচ রাধা মোহন দাস আগরওয়াল দিব্য বলে দিলেন, দাম বেশি বাড়ছে কেবল অ-বিজেপি শাসিত রাজ্যে। বিজেপি সাংসদের মিথ্যাচার যে এতটা ন্যক্কারজনক হতে পারে, ভাবাই যায় না।

দাম বৃদ্ধির বিপদ মাথা চাড়া দিয়েছে মোদি সরকারের ব্যর্থতাতেই

জাতীয় উৎপাদন বৃদ্ধির সব বড়বড় দাবি যখন বাতাসে মিলিয়ে যায়, দেখা দেয় দারুণ মূল্যবৃদ্ধি। ২০১৯ সালে এ দেশে খুচরো দরদাম বৃদ্ধি হয়েছিল ৩.৭৩ শতাংশ হারে। ২০২০-তে ওই হার বেড়ে দাঁড়ায় ৬.৬২ শতাংশ। এদিকে লক-ডাউনের ধাক্কায় কোটি কোটি মানুষ কর্মহীন হন, আয় কমে গেলে চাহিদাও কমে যায়। চাহিদা কমায় ২০২১ সালে দাম বাড়ার হার কিছুটা কমে হয় ৫.১৩ শতাংশ। তারপরই ধারাবাহিক ভাবে বাড়তে থাকে জিনিসপত্রের দরদাম।

চলতি বছরের (২০২২) জানুয়ারিতে খুচরো দাম বৃদ্ধির হার ছিল ৬.০১ শতাংশ, পাইকারি মূল্যবৃদ্ধি ছিল ১২.৯৬ শতাংশ। ফেব্রুয়ারিতে ওই দুই হার আরও বেড়ে হয়েছিল ৬.০৭ ও ১৩.১১ শতাংশ। এপ্রিলে ৭.৭৯ ও ১৫.১০ শতাংশ। মে মাসে খুচরো মূল্যবৃদ্ধি ছিল ৭.০৪ শতাংশ, পাইকারি দাম বাড়ে ১৫.৮৮ শতাংশ। জুনে খুচরো দাম বেড়েছে ৭.০১ শতাংশ ও পাইকারি দাম বৃদ্ধি ১৫.১৮ শতাংশ। ব্যাপারটা হাতের বাইরে চলে যাবার পরে টনক নড়ে মোদি সরকারের। রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়াতে শুরু করে। মে মাসে ৪০ বেসিস পয়েন্ট বা ০.৪০ শতাংশ, ৮ জুন ২০২২-এ ৫০ বেসিস পয়েন্ট বা ০.৫০ শতাংশ। জুলাইতেও দাম নিয়ন্ত্রণে আসেনি। চলতি বছরের জুলাইতে খুচরো দাম বৃদ্ধি পেয়েছে ৬.৭১ শতাংশ হারে, ওই মাসে পাইকারি দাম বেড়েছে ১৩.৯৩ শতাংশ হারে। রিজার্ভ ব্যাঙ্কের পদক্ষেপে দরদাম নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষণ না দেখানোয় আবার ৫ আগস্ট ২০২২-এ ৫০ বেসিস পয়েন্ট বা ০.৫০ শতাংশ বাড়ানো হয় রেপো রেট। ওই হার ৪ থেকে বেড়ে হয় ৫.৪০ শতাংশ। অর্থাৎ মূল্যবৃদ্ধি রুখতে রিজার্ভ ব্যাঙ্ক তিন দফায় রেপো রেট বাড়িয়েছে ১৪০ বেসিস পয়েন্ট বা ১.৪০ শতাংশ। এর ধাক্কায় ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণে সুদ ক্রমাগতই বাড়ছে। সাধারণ মধ্যবিত্ত বা গরিব মানুষও ব্যাঙ্ক থেকে ঋণ নেন। তাদের গুণতে হচ্ছে অনেকটাই বাড়তি সুদ।

কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, বারবার রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়ালেও বাড়ছে না ব্যাঙ্ক জমার সুদ। স্থায়ী আমানতে যেটুকু সুদ মিলছে তা মূল্যবৃদ্ধির হারের থেকে অনেকটাই কম। দরদাম বৃদ্ধিতে এমনিতেই নাজেহাল আমজনতা। তার উপর সুদ নির্ভর মানুষ, বিশেষ করে প্রবীণ নাগরিকরা পড়েছেন বিরাট সমস্যায়। প্রশ্ন উঠছে, কোন কারণে আটকে যাচ্ছে আমানতের সুদ বৃদ্ধি?

দাম কমাতে পদক্ষেপ করতে হবে কেন্দ্রকেই

দেশে মূল্যবৃদ্ধির জন্য প্রধানত দায়ী কেন্দ্রই। মূল যে কারণগুলিতে এ দেশে দাম বাড়ছে, তার মধ্যে অন্যতম প্রধান বিষয় হলো পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়া। জ্বালানিতে ভরতুকি প্রায় তুলেই দিয়েছে কেন্দ্র। ডিজেলের দাম বাড়ায় বেড়েছে পরিবহণের খরচ, সেই চাপটা পড়ছে সাধারণ মানুষের ঘাড়ে।

কিছু আগেই প্রয়োজনীয় ওষুধের দাম দারুণ ভাবে বাড়িয়েছে কেন্দ্র। বারবার রেপো রেট বেড়ে যাওয়ায় ঋণের খরচ বেড়েছে, বেড়েছে উৎপাদনের খরচ। সেই চাপও এসে পড়ছে সাধারণ মানুষের ওপরে।

ডলারের তুলনায় টাকার দাম ক্রমাগত পড়ে যাওয়ায় খরচ বাড়ছে আমদানির। সে কারণেও বাড়ছে জিনিসের দাম।

এরকম আরও নানা দিক তুলে ধরা যায়। এসবই কেন্দ্রের বিষয়। এছাড়া রয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি, যার ফলে জোগান শৃঙ্খলে চাপ পড়ছে, আন্তর্জাতিক বাণিজ্যে নানা অসুবিধার সৃছ্টি হয়েছে।

রাজ্যগুলির কিছুই করণীয় নেই, তা অবশ্য নয়। কালোবাজারি, মজুতদারি রুখতে পদক্ষেপ নেওয়া দরকার। সরকার নিয়ন্ত্রিত দামে কিছুদিন সবজি সহ কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিস বিক্রির ব্যবস্থা করলে দাম কমতে পারে। অতীতে এমন পদক্ষেপ বারবার এ রাজ্যে নেওয়া হয়েছে। সুফল বাংলা-র স্টলে পাওয়া যায় সবজি সহ কৃষিজাত ভোগ্যপণ্যও। আশা করা যায়, এবার বড় আকারে এমন আরও পদক্ষেপ দেখা যাবে রাজ্যস্তরেও।

তবে কেন্দ্রকেই এগিয়ে আসতে হবে, কেননা সেটাই মূল ব্যাপার। সম্প্রতি প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিক, অর্থাৎ এপ্রিল থেকে জুনে দেশের জিডিপি বৃদ্ধি ১৩.৫ শতাংশ। রিজার্ভ ব্যাঙ্কের অনুমান ছিল, এই বৃদ্ধি হবে ১৬.২ শতাংশ হারে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসেই পূর্বাভাস এভাবে ব্যর্থ হওয়ায় সারা বছরের পূর্বাভাসও সংকটে পড়েছে। জিডিপি-র সংখ্যা দিয়ে বোঝা যায়, দেশে সামগ্রিক উৎপাদন কী হারে বাড়ছে বা কমছে। এক বছর আগের সময়পর্বের সঙ্গে তুলনা করে এই বৃদ্ধির অঙ্ক ঠিক করা হয়। গত বছর, অর্থাৎ ২০২১ সালের এই তিন মাসে উৎপাদন নীচু স্তরে ছিল, তখনও কোভিড লকডাউনের জের চলেছে। তখনই দেশে বৃদ্ধি হয়েছিল ২০.১ শতাংশ হারে। সেটা আবার হিসেব করা হয়েছিল ২০২০ সালের ওই তিন মাসের হিসেবে, যখন ভারতের জাতীয় উৎপাদন ২৩.৮ শতাংশ সংকুচিত হয়ে গিয়েছিল। তলানিতে থাকা ভিতের ওপর চলতি অর্থবছরের প্রথম তিন মাসে মাত্র ১৩.৫ শতাংশ বৃদ্ধি যথেষ্ট চিন্তার। বোঝাই যাচ্ছে, কেন দেশে কর্মহীনতা আকাশ ছুঁয়েছে। এই তো প্রতিবাদের সময়। কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা কী পারবে মানুষের মুখে প্রতিবাদের ভাষা জোগাতে?

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev