| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

বিপণন জগতে রোনাল্ডকে পেছনে ফেললেন মেসি

Reporter
পেজফোর, নিউজ ডেস্ক / ৮১৫ জন পড়েছেন
আপডেট বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০

যে কোনও খেলার সঙ্গে এখন জড়িয়ে রয়েছেন স্পন্সররা। স্পন্সর ছাড়া এখন যে কোনও খেলাও শুষ্ঠভাবে পরিচালনা করা একেবারেই অসম্ভব। বিপণনের সঙ্গে খেলা এবং তার কুশীলবেরা অঙ্গাঙ্গিভাবে জড়িত কি ফুটবল কি ক্রিকেট। খেলোয়াড়দের পারিশ্রমিকের ৬০ থেকে ৭০ শতাংশ টাকা স্পন্সররাই দেয়। এছাড়া এর মধ্যেও অনেক পারমুটেশন ও কম্বিনেশন আছে।

এখন যে কোনও নামী-দামী খেলোয়াড়কে তার খেলার পাশাপাশি তাঁকে যে কম্পানি স্পন্সর করছে সেই কম্পানির ব্যবসায়িক সাফল্যের দিকেও তাঁকে নজর দিতে হয়। সেই সব কম্পানির পণ্যের প্রচারে এই সব খেলোয়াড়দের বেশ বড়ো ভূমিকা আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের জনপ্রিয়তাকে ব্যবহার করতে হয় সেই পণ্যের প্রচারের উদ্দেশ্যে। উপার্জনটাও মন্দ হয় না খেলার উপার্জনের কাছাকাছি কোনও ক্ষেত্রে একটু বেশি পৌঁছে যায় সেটি। দিনের বড় একটা অংশই ব্যয় করতে হয় করপোরেট হাউস কিংবা তাদের পণ্যের মিডিয়েটরের কাজে।

নিয়েলসেন স্পোর্টসপ্রো ২০২০ এটা হিসেব করে বের করেছে। এমনকি ৫০ জন ক্রীড়াতারকার একটা তালিকাও তৈরি করেছে তাঁরা, বিপণনের জগতে কার চাহিদা কত বেশি, তাঁর ওপর ভিত্তি করে। সে তালিকায় শীর্ষে আছে লিওনেল মেসির নাম। চিরপ্রতিদ্বন্দ্বী রোনাল্ডোকে টপকে এই সম্মান অর্জন করেছেন বার্সেলোনা ও আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ড।

কিসের ওপর ভিত্তি করে এই তালিকাটা বানানো হয়েছে, তাঁর একটা ব্যাখ্যা দিয়েছে স্পোর্টসপ্রো। কি ভাবে একজন খেলোয়াড় মার্কেটিং-এ সাহায্য করেন তার সঠিক পরিমাপ করার জন্য নিয়েলসেন বেশ কিছু পদ্ধতির সাহায্য নিয়েছে, যেমন খেলোয়াড়দের পারফরম্যান্স, সামাজিক যোগাযোগমাধ্যমে কার কত ফলোয়ার, ইনস্টাগ্রাম, ফেসবুক পোস্টে লাইকের মাত্রা কী রকম, সময়ের সঙ্গে সঙ্গে ফলোয়ারের সংখ্যা কীভাবে বাড়ছে, মিডিয়ায় সেই খেলোয়াড়ের মূল্য ইত্যাদি। দেখা গেছে মেসির বাজারদর সবচেয়ে বেশি।

তালিকার শীর্ষ দশে মেসি-রোনাল্ডো ছাড়াও আরও তিনজন ফুটবলার আছেন—পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার, লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ ও রোনালদোর ক্লাব-সতীর্থ, আর্জেন্টাইন স্ট্রাইকার পাওলো দিবালা। তাঁদের অবস্থান যথাক্রমে ৬, ৯ ও ১০। ক্রিকেটের আছেন দুজন, দুজনই ভারতের-বিরাট কোহলি (৪) ও রোহিত শর্মা (৮)।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev