| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

বিজেপি-রাজ্যে ফের পথ দুর্ঘটনায় মৃত্যু পরিযায়ী শ্রমিকদের, মোদীর ভাষণকে কটাক্ষ অভিষেকের

Reporter Default
রিপোর্টার / ২১৮ জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

বাড়ি ফেরার পথে ফের মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ  হারালেন পরিযায়ী শ্রমিকরা। দুটোই বিজেপি শাসিত রাজ্যে। একটি ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে, একটি মধ্যপ্রদেশে। বৃহস্পতিবার ১৪ মে ভোররাতে মধ্যপ্রদেশের গুনায় একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান ৮ জন পরিযায়ী শ্রমিক, আহত হয়েছেন ৫৫ জন। যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। পরিযায়ী শ্রমিকদের নিয়ে ট্রাকটি মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশ যাচ্ছিল। আর খালি বাসটি ফিরছিল আমেদাবাদের উদ্দেশ্যে।

অন্য দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। মুজফ্ফরনগর-সাহারানপুর হাইওয়ে ধরে হাঁটছিলেন পরিযায়ী শ্রমিকরা। তাঁরা পাঞ্জাব থেকে বিহার ফিরছিলেন। বুধবার রাত ১১টা নাগাদ তাঁদের ছয়জনকে চাপা দেয় উত্তরপ্রদেশের একটি সরকারি বাস। ২ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের চারজনের বাড়ি গোপালগঞ্জে, একজনের পাটনা এবং অপরজনের ভোজপুরে। বাস চালককে গ্রেফতার করেছে পুলিশ। 

এর আগে, বুধবার দুটি ট্রাকের সংঘর্ষে প্রাণ হারান এক শিশু-সহ তিন পরিযায়ী শ্রমিক, আহত হন ৪৬ জন। আমেদাবাদ থেকে ট্রাকে চড়ে উত্তরপ্রদেশের বলরামপুরে ফিরছিলেন পরিযায়ী শ্রমিকরা। কানপুর-ঝাঁসি হাইওয়ের লালপুর পোস্টের কাছে দুর্ঘটনাটি ঘটে। অপর একটি ঘটনায় ছত্তীসগঢ় থেকে সাইকেলে চেপে উত্তরপ্রদেশের সাহারানপুরের বাড়িতে ফেরার পথে ট্রাকের ধাক্কায় মারা গিয়েছেন এক পরিযায়ী শ্রমিক। তাঁরা চারজন সাইকেলে চেপে নিজেদের রাজ্যে ফিরছিলেন।   

উত্তরপ্রদেশের কালচিহা গ্রামের কাছে বিশ্রাম নেওয়ার সময় তাঁদের ধাক্কা মারে একটি ট্রাক। একজন মারা গিয়েছেন, আরও তিনজন হাসপাতালে ভর্তি। দেশের নানা প্রান্তে পরিযায়ী শ্রমিকদের দুরবস্থার ছবি পোস্ট করে নরেন্দ্র মোদীর ভাষণকে কটাক্ষ করে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, এটাই আত্মনির্ভর ভারত অভিযানের বাস্তব চিত্র। 

পরিযায়ী শ্রমিকদের দুরবস্থার ছবি রিটুইট করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। 

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev