| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

বাংলা নিয়ে রাজনীতি না করে বিজেপি-শাসিত রাজ্যগুলিতে পরিযায়ী শ্রমিকদের দুর্দশা দেখুন রেলমন্ত্রী

Reporter Default
রিপোর্টার / ১৯৯ জন পড়েছেন
আপডেট শুক্রবার, ১৫ মে, ২০২০

বাংলার পরিযায়ী শ্রমিকদের নিয়ে নির্লজ্জ রাজনীতি করছে বিজেপি। বড়ো সাগরেদ হয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। আসলে বাংলাকে বদনাম করলেই ওঁদের দলে আজকাল গুরুত্ব মিলছে বোধ হয়। তা গোয়েলবাবু, এতোই যখন শ্রমিক স্পেশ্যাল করে ফেরানোর ফিরিস্তি দিচ্ছেন, সস্তা রাজনীতি করে বাংলার সঙ্গে উত্তরপ্রদেশের তুলনা টানছেন, এ সব না করে ট্রেন দিন না। নাহলে আপনার দলের শাসনে থাকা রাজ্যগুলিতেও তো পরিযায়ী শ্রমিকরা আপনাদের সরকারকে সুঁটিয়ে লাল করে দেবে।

মধ্যপ্রদেশের ইন্দোর থেকে মধ্যপ্রদেশেরই ছিন্দওয়াড়া জাতীয় সড়ক ধরে প্রায় ৪১২ কিলোমিটার। যানবাহন না পেয়ে এই পথ হেঁটে পেরোতে হচ্ছে শ্রমিকদের। বিজেপির সরকার এঁদের কোনও ভরসা দিতেই পারেনি।

গোয়েলবাবু বলছেন, বাংলা, রাজস্থান, ঝাড়খণ্ডের সরকার নাকি পরিযায়ী শ্রমিকদের ফেরাতে ট্রেন দিচ্ছে না। অ-বিজেপিশাসিত রাজ্যগুলিকে কেন টার্গেট করছেন বিজেপি মন্ত্রী তা সব নাগরিক বোঝেন। কিন্তু মধ্যপ্রদেশ তাঁদের নিজেদের রাজ্যের শ্রমিকদের জন্য কী করল, এই ছবি দেখে ভাবুন রেলমন্ত্রী।

এবার আসা যাক উত্তরপ্রদেশের পরিযায়ী শ্রমিকদের বিষয়ে। খুব বড়ো মুখ করে উত্তরপ্রদেশের সরকারের গুণগান করেছিলেন রেলমন্ত্রী গোয়েলবাবু। দিল্লি-গাজীপুর সীমানা তো বাংলায় নয়, তাই তো? তা সেখানেই শুক্রবার ১৫ মে সকালে ভিড় পরিযায়ী শ্রমিকদের।

হাঁটতে হাঁটতে ক্লান্ত সকলেই। তাঁদের বাড়ি উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায়। পুলিশ রাজ্যে ঢুকতে বাধা দিলে সকলে রাস্তায় বসে পড়েন। সন্তান কোলে এক মা জানালেন, যেখানে থাকতাম, বাড়িভাড়া দিতে না পারায় বাড়ির মালিক বের করে দিয়েছেন। বাচ্চাদের নিয়ে তাই নিজেদের বাড়ি ফেরা ছাড়া উপায় নেই। কিছু না পেয়ে হাঁটছি।

কোথায় গেল মোদীবাবুর ভাষণ! অপরিকল্পিত লকডাউনে কয়েক কোটি মানুষকে বিপদে ফেলে শুধু ভাষণবাজি আর সস্তা রাজনীতি। করোনামুক্ত ভারতের সঙ্গে তাই বিজেপিমুক্ত ভারত গড়ার ডাক জোরালো হচ্ছে।

আপনার মতামত লিখুন :

One response to “বাংলা নিয়ে রাজনীতি না করে বিজেপি-শাসিত রাজ্যগুলিতে পরিযায়ী শ্রমিকদের দুর্দশা দেখুন রেলমন্ত্রী”

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev