বিজেপি নেতারা বাংলা নিয়ে লম্বা-চওড়া মিথ্যা প্রচার করছে। বাংলার দিকে ফেক নিউজের ফোকাস রাখতে গিয়ে খেই হারাচ্ছে নিজেদের রাজ্যগুলিতে। পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভ রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে গুজরাটের সুরাটে। শনিবার ৯ মে ফের সুরাটে পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভ। এবার হাজিরা মোরাগাঁওয়ে। তাঁদের নিজেদের রাজ্যে ফেরানোর ব্যবস্থা করার দাবিতে পথে নামলেন কয়েক হাজার পরিযায়ী শ্রমিক। বিক্ষোভ এতটাই বড়ো ছিল যে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ।

