রাজ্যপাল জগদীপ ধনখড় বাংলায় পুলিশ-রাজ দেখতে পান। আর সুরাটে কীসের রাজ দেখেন? বিজেপি নেতাদের গুজরাট মডেল যে কতটা কঙ্কালসার তা দেখিয়ে দিল করোনা পরিস্থিতি। সবচেয়ে বেশি আক্রান্ত আর মৃতের সংখ্যার নিরিখে মহারাষ্ট্রের সঙ্গে পাল্লা দিচ্ছে মোদী-শাহের রাজ্য। প্রাণ বাঁচাতে অসহায় শ্রমিকরা নিজেদের রাজ্যে ফিরতে চাইছেন। বিক্ষোভ দমন করছে পুলিশ। পরিযায়ী শ্রমিকরা গুজরাটে কতটা অসহায় দেখুন! বিজেপি নেতাদের চোখে আঙুল দিয়ে দেখান।

মঙ্গলবার ৫ মে জনা পঞ্চাশ শ্রমিক একটি লরিতে করে পাটনা পৌঁছান। তল্লাশির সময় পুলিশকে তাঁরা জানান, সুরাট থেকে তাঁরা এই লরিতে চড়ে এসেছেন। লরির মালিক প্রত্যেকের থেকে সাড়ে তিন হাজার টাকা করে নিয়েছেন। রওনা হওয়ার আগে সুরাটে তাঁদের স্বাস্থ্য পরীক্ষাও হয়নি। এরপর এই শ্রমিকদের পাটনার একটি স্কুলে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য নিয়ে যাওয়া হয়।