রাজপুর সোনারপুর পুরসভার অন্তর্গত মহামায়াতলায় জয়হিন্দ অডিটোরিয়ামে একশো আসন একটি কনফারেন্স হলের উদ্বোধন করলেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী৷ শীতাতপ নিয়ন্ত্রিত এই কনফারেন্স হল তৈরিতে হয়েছে প্রায় ৫৮ লক্ষ টাকা৷ এই হলটি প্রায় ৮০ লক্ষ প্লাস্টিকের বোতলকে রিসাইক্লিং করে তৈরি করা হয়েছে৷ এই অভিনব উদ্যোগের প্রশংসা করেন সাংসদ৷