লকডাউনের মধ্যেই পয়লা বৈশাখের দিন সোনারপুরে একটি হোমের এডস আক্রান্ত শিশুদের পাশে দাঁড়ালেন সাংসদ মিমি চক্রবর্তী ৷ আপ্ত সহায়ক অনির্বাণ ভট্টাচার্যের মাধ্যমে শিশুদের হাতে তুলে দিলেন নতুন জামাকাপড় ৷ তাদের একসাথে খাবারের ব্যবস্থাও করেন তিনি।

হোমের আবাসিকদের জন্য ভিডিও বার্তা দিয়ে সবাইকে সাবধানে থাকার পরামর্শ দেন। এর পাশাপাশি তাদের নতুন বছরের শুভেচ্ছাও জানান সাংসদ মিমি চক্রবর্তী ৷ সাংসদের এই উদ্যোগে পাশে এসে দাঁড়ায় বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার রশিদ মুনির খান ৷

তিনি নিজে এদিন হোমে উপস্থিত ছিলেন ৷ হোমের শিশুদের সঙ্গে সময় কাটান, তাদের খাবার পরিবেশন করেন৷ এ ছাড়াও উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলার পদস্থ আধিকারিকরাও৷ লকডাউন কেন ও কী কারণে তা শিশুদের বুঝিয়ে বলা হয়। ঘরবন্দি শিশুরা নতুন জামাকাপড় পেয়ে খুব খুশি।