কলকাতা পুরসভার ৯৭ নং ওয়ার্ডের ইষ্ট ইন্ডিয়া বস্তিতে ‘আমফান ঝড়ে’ মৃত মা ও ছোট ছেলে। পরিবারের একমাত্র জীবিত বড় ছেলে রাজু বিশ্বাসের হাতে কলকাতা পুরসভার আর্থিক সাহায্য হিসাবে ২.৫ লক্ষ টাকা করে দুটি চেক মোট ৫ লক্ষ টাকা তুলে দিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন রিজেন্ট পার্ক থানার ভারপ্রাপ্ত আধিকারীক মৃণাল কান্তি মুখার্জী সহ পৌরপ্রতিনিধিরা।
ছবি ও সংবাদ : শুভেন্দু দাশ