করোনা বিদায় নেয় নি তার মধ্যে আমফানের আস্ফালন। বিধ্বংসী আমফান ঝড়ের আগাম সতর্কতা পেয়ে সাধারণ মানুষের সুরক্ষার সুবন্দোবস্তের সরজমিন পরিদর্শনে হাওড়ার গঙ্গার ধারের বিস্তীর্ণ অঞ্চল ফেরিঘাট, তেলকল ঘাট, রামকৃষ্ণপুর ফেরিঘাট প্রভৃতি বিভিন্ন অঞ্চল ঘুরে দেখলেন মন্ত্রী অরূপ রায়। প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বলে তাঁদের নির্দেশও দিলেন।

