ধনিয়াখালি বিধানসভার দশঘড়া-১ অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। আজ তার পঞ্চম দিন। টোটো চালক, ভ্যান চালক, বাস কন্ডাকটার, টেকার ইউনিয়নের কয়েকশো কর্মীকে কানানদী তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো।



উপস্থিত ছিলেন মন্ত্রী অসীমা পাত্র, ধনিয়াখালি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সৌমেন ঘোষ, দশঘড়া এক অঞ্চল সভাপতি সেখ আব্দুল সামাদ, পঞ্চায়েত সমিতির সদস্য জিতেন্দ্রনাথ সরকার, পঞ্চায়েত প্রধান নাসিমা খাতুন, যুবনেতা বিমল বাগ, বিশ্বনাথ হাঁসদা, ইরফান ও অন্যান্য তৃণমূল কর্মীবৃন্দ।
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার