ধনিয়াখালি পঞ্চায়েত সমিতির উদ্দ্যোগে হুগলির ধনিয়াখালি ব্লক হাসপাতাল-সহ ৪০০টি ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম এবং ৮০টি থার্মাল গান দেওয়া হলো। এদিন ব্লকের স্বাস্থ্য আধিকারিক ডা. নীলাঞ্জন মণ্ডলের হাতে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামগুলি তুলে দেন রাজ্যের মন্ত্রী তথা ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র। এছাড়াও ধনিয়াখালী ব্লকের দুই থানায় তিনটি করে করে থার্মাল গান-সহ কিছু ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামও দেওয়া হয়। মূলত করোনা সংক্রমন এড়াতে কর্মরত হাসপাতালের চিকিৎসক, নার্স স্বাস্থ্য কর্মী এবং আশা কর্মীদের সুরক্ষার স্বার্থে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম প্রদান করা হয়।

কয়েকদিন ধরেই জেলার বিভিন্ন হাসপাতালে একাধিক বার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম না পাওয়ায় ক্ষোভ দেখিয়েছেন ডাক্তার, নার্স থেকে স্বাস্থ্য কর্মীরা। এইদিন ধনিয়াখালি ব্লক হাসপাতালে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ব্যবস্থা করলো ধনিয়াখালি পঞ্চায়েত সমিতি। উপস্থিত ছিলেন ধনিয়াখালি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সৌমেন ঘোষ ধনিয়াখালি থানার ওসি মধুসূদন ঘোষ, গুড়াপ থানার ওসি জয়ন্ত পাল-সহ অন্যান্য আধিকারিকগণ ৷
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার
নিচের ভিডিও লিঙ্কটি দেখুন—