লকডাউনের জেরে খাদ্য সংকট দেখা দিয়েছে জেলার বিভিন্ন প্রান্তে। অসুবিধার মধ্যে পড়েছেন দুঃস্থ পরিবারগুলি। মন্ত্রী শুভেন্দু অধিকারীর পাঠান ত্রাণ আজ বিতরণ করা হল গোপীবল্লভপুর-২নং ব্লকের চোরচিটা-১ অঞ্চল, নটা-২ নং অঞ্চল, তপসিয়া-৩ অঞ্চল, কুরিয়ানা-৪ নং অঞ্চল আগামীকাল আরও তিনটি অঞ্চলে ত্রাণ পৌঁছে দেওয়া হবে। নেতৃত্বে ছিলেন স্বপন পাত্র, টিঙ্কু পাল, শক্তিপদ বারিক, সুশোভন নায়েক, আশিষ ঘোষ, রবীন ভুঁইয়া, দেবব্রত ভুঁইয়া, তারাশঙ্কর কুইল্যা, অনুপম মল্লিক প্রমুখ।

