আজ সপ্তগ্রাম বিধানসভায় আমনান পঞ্চায়েতের আলীনগর গ্রামে বিনা পয়সার হাট বসালেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। বিনা পয়সার হাটে চাল, ডাল, আলু, সোয়াবিন, উচ্ছে, বেগুন, ভেন্ডি, বরবটী, টমেটো, ক্যাপসিকাম, সরষের তেল, লবন, ডেটল, সাবান সাধারণ মানুষের হাতে তুলে দেন। পাশাপাশি বেশকিছু রেশন দোকানও পরিদর্শন করেন৷ উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের সদস্যরা৷
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার

