আগামী বিধানসভা ভোটের আগে বিজেপির অস্তিত্ব বিলুপ্তপ্রায় অবস্থা। প্রত্যেকটি বিধানসভায় ক্যান্ডিডেট দিতে পারবে কিনা বিভিন্ন মহলে তাই নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। কোচবিহারের বর্তমান সাংসদের মুখই দেখা যাচ্ছে না।

মাঝে মাঝে সোস্যাল মিডিয়াতে কিছুটা ফেক বক্তব্য রেখে নিজের অস্তিত্ব ধরে রাখার চেষ্টা করছেন। সাধারণ মানুষ বুঝে গেছেন মিথ্যের আশ্রয় নিয়ে গত লোকসভা ভোটে কিভাবে বিজেপি তাঁদের ঠকিয়েছে। কাজের মানুষটাকে তাঁরা ঠিক চিনে নিয়েছেন। আজ শালবাড়ি এলাকায় তুফানগঞ্জ ২ ব্লকে এক কর্মীসভা ছিল।

উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি পার্থ প্রতিম রায় সভা শেষে তাঁর হাত ধরেই তুফানগঞ্জ ২ ব্লকের শালবাড়ি ১ গ্রাম পঞ্চায়েত এলাকার ও বক্সিরহাট এলাকার মোট ৫০ জন কর্মী বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। উপস্থিত ছিলেন বিধায়ক ফজল করিম মিয়া, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ সহ অনান্যরা।