দুই বঙ্গে দুই জওয়ানের মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমে এসেছিল করোনা, আমফান আবহাওয়াতেও। শেষকৃত্য পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হলো। দুই শহিদ জওয়ানের পরিবারের হাতে ৫ লক্ষ টাকার চেক ও একজনের চাকরির নিয়োগপত্র তুলে দিয়ে পাশে থাকার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দুই জওয়ানের স্মৃতির উদ্দেশ্যে মোমবাতি মাছিল হচ্ছে ব্লকে ব্লকে। আজ গোঘাটের হাজিপুরে মোমবাতি মিছিলে অংশগ্রহণ করেন বিধায়ক মানস মজুমদার। উপস্থিত ছিলেন গোঘাট ২ ব্লক সভাপতি সাহাবুদ্দিন খান, আবু আয়েশ, সৈয়দ মকবুল হোসেন এবং গোঘাট ১ সভাপতি নারায়ণ চন্দ্র পাঁজা, মনোরঞ্জন পাল, প্রদীপ রায়, বদন সোরেন, শ্রীকান্ত চ্যাটার্জী।
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার
