গতকাল রাতে দিনহাটা বিধানসভার নিগমনগর এলাকায় ঘূর্ণিঝড়ের ফলে প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়, এই লকডাউনের সময় আরও সমস্যায় পরেন সাধারণ মানুষ। ঘটনার খবর শুনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ছুটে আসেন বিধায়ক উদয়ন গুহ, সরেজমিনে সমস্ত এলাকা পরিদর্শন করেন কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করার পাশাপাশি পাশে থাকার আশ্বাস দিলেন বিধায়ক। সময় অসময়ে সব সময় যে তিনি মানুষের পাশে আছেন তার আরও একবার প্রমাণ মিললো।