| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

আধুনিক কৃষি যন্ত্রপাতির যত্ন না নিলে কৃষকদেরই বিপাকে পড়তে হবে : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৬৪১ জন পড়েছেন
আপডেট শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

দামী অথচ অত্যন্ত প্রয়োজনীয় কৃষকের কাছে। তা হল কৃষি যন্ত্রপাতি। অথচ বহু কৃষকই এই সমস্ত যন্ত্রপাতির ঠিকঠাক রক্ষণাবেক্ষণ কিম্বা যত্ন জানেন না। আবার অনেকে জেনেও তা যত্ন করেন না। ফলে প্রয়োজনের সময়ে তা খারাপ হয়ে যায়। তখনই বিপাকে পড়েন কৃষক। এমনটাই মনে করেন কৃষি বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে আধুনিক কৃষি প্রযুক্তির যুগে কৃষকদের যত্ন নিতে হবে যন্ত্রপাতির। আর তা সচেতনভাবে নিলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, সেইসঙ্গে সাশ্রয় হবে আর্থিক দিকটাও।

প্রসঙ্গত, বহু কৃষককে দেখা যায় কৃষি যন্ত্রপাতি কেনার পর নিয়ম মেনে রক্ষণাবেক্ষণ করেন না। চাষের সময় মাঠে এই সমস্ত আধুনিক দামী কৃষি যন্ত্রপাতির কাজ করার পর বাড়িতে রাখার সময় পরিষ্কার না করেই রেখে দেন। ট্রাক্টর, ডিজেলচালিত পাম্পসেট, স্প্রে মেশিন, ধানঝাড়াই মেশিন, ধানকাটার মেশিন, চাষে ব্যবহৃত ছোটোখাটো যন্ত্রপাতি ইত্যাদি সবই কৃষকের কাছে মূল্যবান। চাষের সময়ে হাতের কাছে না পেলেই চাষের ক্ষতি, সময়ের অপচয়। কৃষি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কৃষকদের যন্ত্রপাতির বিষয়ে যত্নশীল হতে হবে, সেইসঙ্গে রক্ষণাবেক্ষণও জরুরি। দামি যন্ত্রপাতি কিনতে কৃষকদের অর্থ ব্যয় করতে হয়। সেটা মোটা অঙ্কের। যত্নের অভাবে নষ্ট হোক এটা অবশ্য কোনও কৃষক চাইবেন না। বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন, যেমন ধরা যাক ট্রাক্টর।

একে রক্ষণাবেক্ষণ জরুরি। যেটা দেখতে হবে — ব্যবহারের আগে জ্বালানি তেল ঠিকমত আছে কী না, রেডিয়েটরে জল প্রয়োজন মতো আছে কী না, ইঞ্জিন অয়েল ঠিকমত আছে কী না, সেইসঙ্গে দেখতে হবে গাড়ির চাকার হাওয়া, ট্রান্সমিশন লিভারগুলি নিরপেক্ষ জায়গায় আছে কিনা দেখে তবেই ট্রাক্টর চালু করা উচিত। এরপর যেটা করা উচিত প্রতি ২০০ ঘণ্টা চালানোর পর গাড়ির লুব্রিকেটিং অয়েল ও ফিল্টার পরিবর্তন, ফ্যান-বেল্টের টেনশন পরীক্ষা, এয়ার ক্লিনর নেট পরিষ্কার এবং লিফট পাম্পের প্রি ফিল্টার পরিষ্কার ইত্যাদি। আবার প্রতি ৫০০ ঘণ্টা চালানোর পর যা করতে হবে তা হল— সব কটি ক্ল্যাম্প, ক্লিপ, লক, হোস, কাল্টিভেটর চাকার সব কটি নাট-বোল্ট চেক করে দেখা এবং ট্যাপাক ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট করে নেওয়া।

এছাড়া ডিজেল চালিত পাম্প সেটের ক্ষেত্রে যেটা জরুরি তা হল— পাম্পসেট একটানা ৩ থেকে ৭ ঘণ্টার বেশি চালানো উচিত নয়। অনেক সময় দেখা যায়। অনেক চাষি অসচেতনভাবে দীর্ঘক্ষণ পাম্প সেট চালিয়ে রেখেছেন। ১২০ থেকে ১৫০ ঘণ্টা মেশিন চালানোর পর মোবাইল পাল্টে দিতে হবে। প্রায় ৩০০ ঘণ্টা অন্তর জ্বালানি তেলের ফিল্টার পরিবর্তন দরকার। মেশিনের এয়ারক্লিনার জালটি প্রতি মাসে কেরোসিন দিয়ে পরিষ্কার করা উচিত। জলের পাম্পের বিয়ারিংটি প্রতি সপ্তাহে গ্রিজিং করা প্রয়োজন। এছাড়া দীর্ঘদিন ব্যবহারের ফলে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে অভিজ্ঞ মেকানিক দিয়ে আইএসআই চিহ্নযুক্ত যন্ত্রাংশ কিনে মেরামত করা উচিত।

তাছাড়া ছোটোখাটো কৃষি যন্ত্রপাতিগুলি প্রতিদিন কাজ হবার পরই তা পরিষ্কার করে তুলে রাখতে হবে। আর তা না হলে মরচে পড়বে, নষ্ট হবে আধুনিক দামি যন্ত্রপাতিগুলি। তখন একদিকে অর্থের অপচয়। অপরদিকে চাষের ক্ষতি।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev