| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

গাছে গাছে সিঁদুর ফলে : দিলীপ মজুমদার

Reporter
দিলীপ মজুমদার / ৮৪০ জন পড়েছেন
আপডেট শনিবার, ৭ জুন, ২০২৫

সধবা নারীর মাথার সিঁদুর যে গাছে ফলে, তা জানার আগে চলুন একটি নামি বাসভবন ঘুরে আসি। এটি এক ফকিরের আস্তানা। সে ফকির ভোগের মাধ্যমে ত্যাগ করেন। তাঁর মনটি বৈরাগ্যের রঙে রাঙা। বিলাস-বৈভব ছেড়ে যে কোন মুহূর্তে চলে যেতে পারেন ঝোলা নিয়ে। কিন্তু শক্তি চাটুজ্জের সেই ‘যেতে পারি কিন্তু কেন যাব’!

এই বাসভবনের নাম ‘পঞ্চবটী’। যে ফকিরের বাসভবন, তিনি নামকরণে বিশেষ পারদর্শী। আমাদের দেশের যে সব সৌধ বা প্রতিষ্ঠানের সঙ্গে ফিরিঙ্গি বা মুসলমানি নাম যুক্ত আছে, সেগুলি তিনি পাল্টে দিয়ে নতুন নামকরণ করেন। এক্কেবারে ভারতীয় নাম। আরও বিশেষ করে বললে, হিন্দু নাম। ফকিরের রক্তে যেমন মিশে আছে রক্তের বদলে সিঁদুর, তেমনি মিশে আছে হিন্দু ঐতিহ্য।

‘পঞ্চবটী’ নামটাই দেখুন। রামায়ণে আছে তার কথা। বনবাসের সময়ে রামচন্দ্র গোদাবরী নদীর তীরে এই পঞ্চবটীতে (বর্তমানে নাসিক শহরের কাছে) বাস করেছিলেন। আমাদের এই ফকির রামভক্ত। একটি মসজিদকে ভেঙে তিনি রামের মন্দির তৈরি করে রামকে তাঁর বাসভবন ফিরিয়ে দিয়েছেন। রাম ও রামায়ণের অনুষঙ্গে তিনি তাঁর বাসভবনের নাম রেখেছেন ‘পঞ্চবটী’।

‘পঞ্চবটী’র ঠিকানা? দিল্লির ৭ নং লোককল্যাণ মার্গ (আগে এর নাম ছিল রেসকোর্স রোড — নামের সঙ্গে ফিরিঙ্গি গন্ধ ভরভর করে)। পাঁচ-পাঁচটি বাংলো নিয়ে গঠিত সে বিশাল এস্টেট। গাছ-গাছালি আছে, সবুজ বাগান আছে, ময়ূর আছে। রামচন্দ্রের যা ছিল না, তাও আছে। আছে আধুনিক সব সুযোগ-সুবিধা। আছে দর্জি, নাপিত, ডিজাইনার, স্টাইলিস্ট, রাঁধুনি, মালি, ইলেকট্রিসিয়ান, গোয়েন্দা, প্র্হরী এবং আরও অনেক কিছু।

এই বাসভবনে ফকিরসাহেব উদযাপন করলেন পরিবেশ দিবস। গত ৫ই জুন। এখানে বলে রাখা ভালো যে আমাদের এই ফকিরবাবা একাধারে যেমন অঙ্কবিদ, অর্থনীতিবিদ, বিজ্ঞানবিদ, তেমনি তিনি পরিবেশবিদ। বিশ্ব পরিবেশ দিবসে তিনি তাঁর ‘পঞ্চবটী’তে বৃক্ষরোপণ করলেন।

কি বৃক্ষ রোপণ করলেন তিনি?

সিঁদুর বৃক্ষ। তিনি উদাত্তকণ্ঠে বললেন, ‘১৯৭১ সালের যুদ্ধে সাহস ও বীরত্বের এক অনন্য উদাহরণ স্থাপন করেছিলেন কচ্ছের মা ও বোনেরা। সম্প্রতি গুজরাট সফরের সময়ে তাঁরা আমাকে একটি সিঁদুর গাছ উপহার দিয়েছিলেন। আজ বিশ্ব পরিবেশ দিবসে সেই গাছটি দিল্লিতে আমার বাসভবনে রোপণ করার সৌভাগ্য হল। এই গাছ নারীদের বীরত্ব এবং আত্মত্যাগের প্রতীক হয়ে থাকবে।’

সিঁদুর গাছ কি সত্যি আছে? মনে মনে সন্দেহ। তার পর খোঁজ-খবর করে জানলাম বিষুব অঞ্চলের এক জাতীয় গুল্মজাতীয় উদ্ভিদকে সিঁদুর গাছ বলে। এই গাছের বৈজ্ঞানিক নাম ‘বিক্সা ওরেলানা’, ইংরেজি নাম ‘আন্নাত্তো’, আর হিন্দিতে একে বলে ‘সিঁদুর গাছ’। এই গাছের ফুলের রঙ সাদা ও গোলাপি। ফল হয় লাল রঙের আর তার বীজ থেকে তৈরি হয় প্রাকৃতিক লাল রঙ। মেয়েরা যে সিঁদুর পরেন, তার সঙ্গে এর সম্বন্ধ নেই অবশ্য।

কে বলল নেই ?

এই তো কদিন আগে আমাদের চিরশত্রু পাকিস্তানের বিরুদ্ধে যে অভিযান পরিচালিত হল তার নাম তো ‘অপারেশন সিঁদুর’। পাকিস্তানি জঙ্গিরা আমাদের হিন্দু নারীর সিঁথির সিঁদুর কেড়ে নিয়েছে বলে অপারেশনের নাম ‘অপারেশন সিঁদুর’।

সম্বন্ধ গড়ে দেবার জন্যই তো পরিবেশ দিবসে সিঁদুর গাছ লাগানো। শুধু কি তাই? গুজরাট সরকার জানিয়েছে যে ভারত –পাক সীমান্ত সংলগ্ন কচ্ছ জেলায় গড়ে তোলা হবে এক স্মৃতি উদ্যান, যার নাম হবে সিঁদুর বন’।

ফকিরবাবা ও তাঁর দল সিঁদুরটাকে প্রচারের হাতিয়ার করতে চান। পরিবেশ দিবসে লাগান সিঁদুর গাছ। যেন পরিবেশ রক্ষায় তাঁরা নিবেদিত প্রাণ। কিন্তু কি বলছে ইণ্ডিয়া স্টেট অব ফরেস্ট (ISFR)? বলছে সারা ভারতে গাছের সংখ্যা মাত্র ২৪.৪৯%। ১০০ ভাগের মধ্যে ৬.৭৯ শতাংশ সবুজ এখনও বেঁচে আছে ভারতে। তার উপর ফকিরবাবার বন্ধু শিল্পপতিরা খনিজের লোভে আদিবাসী তাড়িয়ে বনাঞ্চল লোপাট করে দিচ্ছে ক্রমাগত।

পরিবেশ দিবসে ক্যামেরার সামনে বৃক্ষ রোপণ করলেও সেটা কি পরিবেশপ্রেম? কোন নিন্দুকও বলবে না সে কথা। অপারেশন সিঁদুরের একদিন পর থেকেই ফকিরবাবা বেরিয়ে পড়েছেন প্রচারে। সিঁদুরের প্রচার। তার মানে দলের প্রচার। তার মানে নিজের প্রচার।

সামরিক পোশাক পরা, হাতে হেলমেট নেওয়া ফকিরবাবাকে দেখে মনের ভেতরে উথলে ওঠে দেশপ্রেম। ভারত আমার, জননী আমার…।

আপনার মতামত লিখুন :

One response to “গাছে গাছে সিঁদুর ফলে : দিলীপ মজুমদার”

  1. Abhijit Banerjee says:

    অদ্ভূত শ্লেষ ! অসাধারণ অভিব্যক্তি!

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev