| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

এলেন, মুখ দেখিয়ে চলে গেলেন! দুর্ভোগ কমানোর দাওয়াই নেই

Reporter Default
রিপোর্টার / ১৭৬ জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

অবশেষে সকাল ১০টায় তিনি এলেন। রেকর্ডেড ভাষণ শুরু করলেন। কিন্তু করোনা মোকাবিলায় কোনও দিশাই দেখাতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বস্তি একটাই, এবার আর থালা-বাটি বাজানো বা প্রদীপ জ্বালানোর মতো বিগ বস-সুলভ টাস্ক দেননি। যে কেন্দ্রীয় সরকার সংবিধানের প্রস্তাবনা ধূলিসাৎ করতে চায়, যে সংবিধান রক্ষার লড়াইয়ে দেশজুড়ে আন্দোলনে নামতে হয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেই সরকারের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণের জন্য এই দিনটাকে কেন বাছলেন তা বোঝা গেল। মুখ্যমন্ত্রীদের সঙ্গে ১১ এপ্রিল বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। সেদিন মুখ্যমন্ত্রীদের বলেছিলেন লকডাউন বাড়ানোর গাইডলাইন ২-৩ দিনেই ঘোষণা করবেন। না, সেটা করলেন না। গাইডলাইন জানানো হবে বুধবার। তবু মোদীবাবু ভাষণ দিতে এলেন তার আগের দিন। কেন? বি আর আম্বেদকরের জন্মদিনে বড়ো বড়ো কথা বলে সেইসব মানুষদের তিনি মন জিততে চাইলেন যাঁদের উপর বিজেপি-শাসিত রাজ্যগুলিকে চলছে অত্যাচার। উনি নাকি রাজনীতি করেন না!

করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা বারবার প্রকট হচ্ছে। অন্য দেশের তুলনা টেনে ভারত যে ভালো জায়গায় তা প্রমাণে সাফাই দেওয়ার চেষ্টাও চালালেন মোদীবাবু।

বিভিন্ন রাজ্য ৩০ এপ্রিল অবধি লকডাউন ঘোষণা করেছে। ওঁকেও কিছু এক্সট্রা করতে হবে। তাই বলে দিলেন দেশজুড়ে ৩ মে অবধি লকডাউন চলবে। ২০ এপ্রিল অবধি দেশের সব জায়গায় লকডাউন মানা হচ্ছে কিনা তার উপর জোরালো নজরদারি চলবে। সংক্রমিত এলাকাগুলিতে যদি সংক্রমণ কমে বা কমার সম্ভাবনা থাকে তাহলে শর্তাধীন কিছু জরুরি গতিবিধিতে ছাড় দেওয়া হতে পারে। আবার নিয়ম অগ্রাহ্য করলে বা করোনা পরিস্থিতির অবনতি হলে সেই সব শিথিলতা প্রত্যাহার করা হবে।

গরিব মানুষ বা অসংগঠিত ক্ষেত্রের মানুষদের জন্য এদিন কোনও নতুন ঘোষণা করতে পারেননি মোদীবাবু। ঘোষণা করেননি আর্থিক প্যাকেজ। উনি বলেছেন, কারও বেতন কাটবেন না। বড়ো শিল্পসংস্থা তা পারলেও ছোটো কলকারখানা, দোকান, হোটেলে যাঁরা কাজ করেন তাঁদের আয় নিশ্চিত করতে কোনও আশাই দিতে পারেননি মোদীবাবু। রাজ্যগুলির প্রাপ্য মেটানো বা রাজ্যগুলিকে কিট-সহ বিভিন্ন সরঞ্জাম দেওয়ার কথাও জানাতে পারেননি প্রধানমন্ত্রী। সবমিলিয়ে মুখ দেখানোর সঙ্গে অশ্বডিম্ব প্রসব করেছে মোদীবাবুর জাতির উদ্দেশে ভাষণ।

এই ভাষণের পর রেল জানিয়েছে, ৩ মে অবধি যাত্রীবাহী কোনও ট্রেন চলবে না।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev